ঘটনা-২ এ.জিতু মিয়ার ২০১৭ সালের কাজটি অর্থনীতির যে ধারণার প্রতিন ঘটেছে তা চিহ্নিত করে কর্মসংস্থান সৃষ্টিতে এর প্রভাব আছে কিনা? তোমার উত্তরের পক্ষে যুক্তি লেখ।
উত্তর: ঘটনা-২ এ জিতু মিয়ার ২০১৭ সালের কাজটি অর্থনীতির বিনিয়োগ ধারণার প্রতিফলন ঘটেছে। কেননা জিতু মিয়া ২০১৭ সালে লাভের টাকা দিয়ে আরেকটি দোকান ক্রয় করেন, যা অর্থনীতিতে বিনিয়োগ ধারণার সাথে সম্পৃক্ত। আর বিনিয়োগ ধারণাটি কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাপক অবদান রাখছে। সাধারণ অর্থে বিনিয়োগ বলতে অর্থলগ্নি করা বোঝায়। কিন্তু অর্থনীতিতে বিনিয়োগ বলতে সমাজের প্রকৃত মূলধনের নিট বৃদ্ধিকে বোঝায়। মানুষ তার আয় থেকে সঞ্চয় করে থাকে। আর সঞ্চিত অর্থ যখন উৎপাদন কাজে ব্যবহৃত হয় তখন তাকে বিনিয়োগ বলে। যেমন একটি নির্দিষ্ট সময়ে একটি কারখানায় এক লক্ষ টাকার মূলধন সামগ্রী আছে। উৎপাদন বাড়ানোর জন্য আরও পঞ্চাশ হাজার টাকার মূলধন সামগ্রী ক্রয় করা হলো। অতিরিক্ত এ পঞ্চাশ হাজার টাকা হলো বিনিয়োগ। এ বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান, সৃষ্টি হয়ে থাকে। উদ্দীপকেও আমরা অনুরূপ ঘটনা লক্ষ করি। যেমন জিতু মিয়া কোমল পানীয় বিক্রি করে। গ্রীষ্মকালে ঠাণ্ডা কোমল পানীয়র চাহিদা থাকায় তার লাভ বেশি হয়। তিনি ২০১৭ সালে উক্ত লাভের টাকা দিয়ে আরেকটি দোকান ক্রয় করে তার ব্যবসায়কে সম্প্রসারিত করে। জিতু মিয়ার এ লভ্যাংশের টাকা দিয়ে যে দোকান করে সেটি হচ্ছে তার বিনিয়োগ। এছাড়া জিতু মিয়া দুই জন কর্মচারী নিয়োগ দিয়ে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সুতরাং দেখা যায়, বিনিয়োগ ধারণাটি কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখে।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
ঘটনা-২ এ.জিতু মিয়ার ২০১৭ সালের কাজটি অর্থনীতির যে ধারণার প্রতিন ঘটে…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
