কলাম B এবং কলাম C-এ অর্থনীতির যে ধারণার প্রতিফলন ঘটেছে তা চিহ্নিতপূর্বক কর্মসংস্থানে কোনটি অধিক গুরুত্বপূর্ণ? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে কলাম B-তে অর্থনীতিতে সঞ্চয় ধারণার প্রতিফলন ঘটেছে এবং কলাম C-এ অর্থনীতিতে বিনিয়োগ ধারণার প্রতিফলন ঘটেছে। সঞ্চয় ও বিনিয়োগ ধারণার মধ্যে কর্মসংস্থানে বিনিয়োগ ধারণাটি অধিক গুরুত্বপূর্ণ। মানুষ আয় করে ভোগ করার জন্য। ভবিষ্যতের কথা ভেবে বর্তমানে অর্জিত আয়ের পুরোটাই মানুষ ভোগ করে না। আয়ের একটি অংশ রেখে দেয় কোনো আর্থিক প্রতিষ্ঠানে। এ রেখে দেওয়া অংশের নাম সঞ্চয়। উদ্দীপকের চা বিক্রেতা জমির আলী সংসারের ব্যয় নির্বাহের পর অবশিষ্ট টাকা ব্যাংকে জমা রাখেন, যা সঞ্চয় ধারণার প্রতিফলন ঘটেছে। অন্যদিকে মানুষ আয় থেকে সঞ্চয় করে থাকে। সঞ্চিত অর্থ যখন উৎপাদন বাড়ানোর কাজে ব্যবহৃত হয়, তখন তাকে বিনিয়োগ বলে। এখানে উদ্দীপকে জমির আলী তার জমাকৃত অর্থ উত্তোলন করে বড় একটি মুদি দোকান স্থাপন করেন, যা বিনিয়োগ ধারণার প্রতিফলন করেছে। এক্ষেত্রে দেখা যায়, অর্থনীতিতে সঞ্চয় কোনো কর্মসংস্থানে ভূমিকা রাখে না; কিন্তু সঞ্চিত অর্থ বিনিয়োগ করলে তা মানুষের কর্মসংস্থান সৃষ্টি করছে। তাই দেখা যায়, কর্মসংস্থানে কলাম-C অর্থাৎ বিনিয়োগ অধিক গুরুত্বপূর্ণ।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
কলাম B এবং কলাম C-এ অর্থনীতির যে ধারণার প্রতিফলন ঘটেছে তা চিহ্নিতপূ…
উদ্দীপক

Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
