'ক' দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর। ৩
উত্তর: প্রশ্নে উল্লিখিত 'ক' দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। কারণ 'ক' দেশের কারখানার মালিকেরা নিজের ইচ্ছামতো উৎপাদন কাজ পরিচালনা করতে পারে না এবং ক্রেতাদের কেনাকাটার সময় সরকারি বিধিনিষেধ মেনে চলতে হয়। উদ্দীপকের এ বিষয়টির সাথে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মিল রয়েছে। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সমাজের সম্পদ ও উৎপাদনের ওপর রাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠিত থাকে। শিল্প কারখানা ও উৎপাদন প্রতিষ্ঠানের মালিক সরকার এবং সেগুলো সরকারি নির্দেশে পরিচালিত হয়। অর্থাৎ এখানে ব্যক্তি মালিকানার কোনো স্থান নেই। সম্পদের ব্যক্তিগত মালিকানা না থাকায় শোষণের কোনো সুযোগ নেই। এ ব্যবস্থায় অধিকাংশ ক্ষেত্রে ভোক্তারা সরকার নির্ধারিত উৎপাদিত দ্রব্যাদি ভোগ করে থাকে। কোনো ভোক্তা ইচ্ছাকৃতভাবে অর্থ ব্যয় করে কোনো কিছু ভোগ করতে পারে না। অধিকাংশ ক্ষেত্রে সরকারি উদ্যোগে উৎপাদন পরিচালিত হওয়ায় সেখানে বহু সংখ্যক বেসরকারি উদ্যোক্তার অবাধ প্রতিযোগিতা থাকে না। এছাড়া এ ব্যবস্থায় ব্যক্তিগত উদ্যোগে কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে না এবং কৃষিশিল্প ও ব্যবসায় বাণিজ্য সবই সরকারের অধীনে থাকে বলে ব্যক্তিগত মুনাফার কোনো স্থান থাকে না। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে দেখা যায়, 'ক' দেশের সাথে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যের মিল রয়েছে। তাই 'ক' দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
'ক' দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর। ৩
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
