মি. জামান সাহেবের দেশের অর্থব্যবস্থার সাথে বাংলাদেশের অর্থব্যবস্থা সাদৃশ্যপূর্ণ কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে মি. জামানের দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। কেননা উক্ত দেশে সকল কারখানা সরকার পরিচালনা করে, যা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাকে নির্দেশ করে। অন্যদিকে বাংলাদেশের অর্থব্যবস্থা মিশ্র অর্থব্যবস্থা। তাই মি. জামান সাহেবের দেশের অর্থব্যবস্থার সাথে বাংলাদেশের অর্থব্যবস্থা সাদৃশ্যপূর্ণ নয়। জামান সাহেবের দেশে অর্থাৎ সমাজতান্ত্রিক অর্থনীতিতে সমাজের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপাদানের ওপর রাষ্ট্রের বা সমাজের মালিকানা প্রতিষ্ঠিত থাকে। অধিকাংশ শিল্পকারখানা ও উৎপাদন প্রতিষ্ঠানের মালিক সরকার বা সমাজ এবং সেগুলো সরকারি বা সামাজিক নির্দেশে পরিচালিত হয়ে থাকে। কোন কোন দ্রব্য কী পরিমাণে, কীভাবে এবং কার জন্য উৎপাদিত হবে তা সরকার বা রাষ্ট্র নির্ধারণ করে। অন্যদিকে, বাংলাদেশের অর্থব্যবস্থা মিশ্র অর্থব্যবস্থা। যে অর্থব্যবস্থায় ব্যক্তিমালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও সামাজিক নিয়ন্ত্রণ বিরাজ করে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে। অর্থাৎ এ অর্থব্যবস্থায় ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ সম্মিলিত ভূমিকা পালন করে। পৃথিবীর অধিকাংশ দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। যথা- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, বাংলাদেশ, ভারত ইত্যাদি। সুতরাং দেখা যায়, মি. জামান সাহেবের দেশের অর্থব্যবস্থার সাথে বাংলাদেশের অর্থব্যবস্থা সাদৃশ্যপূর্ণ নয়।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
মি. জামান সাহেবের দেশের অর্থব্যবস্থার সাথে বাংলাদেশের অর্থব্যবস্থা …
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
