জনাব রাহীব যে দেশে বসবাস করতে চাচ্ছেন সে দেশের অর্থব্যবস্থা চিহ্নিতপূর্বক উক্ত অর্থব্যবস্থায় জনগণের কল্যাণ সাধিত হবে বলে কি তুমি মনে কর? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে জনাব রাহীব যে দেশে বসবাস করতে চাচ্ছেন তা হলো ধনতান্ত্রিক অর্থব্যবস্থার দেশ। কেননা উক্ত দেশে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করে না এবং প্রত্যেকে নিজ নিজ স্বার্থে অর্থনৈতিক কার্যপদ্ধতি সম্পাদন করে যা ধনতান্ত্রিক অর্থব্যবস্থাকে নির্দেশ করে। উক্ত অর্থব্যবস্থায় অর্থাৎ ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় জনগণের কল্যাণ সাধিত হবে না বলে আমি মনে করি। ধনতন্ত্রের অর্থনৈতিক দর্শন অনুযায়ী, ব্যক্তির ইচ্ছামতো সম্পত্তি করায়ত্ত বা বৃদ্ধি করার ইচ্ছাই তার কর্মোদ্যমের মূল উৎস হিসেবে বিবেচিত এবং উৎপাদনের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন মানব কল্যাণ নয়। উৎপাদনের উপকরণসমূহের ব্যক্তিমালিকানা আইনের দ্বারা স্বীকৃত। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকৃত হওয়ায় পুঁজিপতির সৃষ্টি হয়। মুনাফাভিত্তিক উৎপাদন ব্যবস্থার ফলে পুঁজিপতিদের হাতে সম্পদ পুঞ্জিভূত হয় বলে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রমিকশ্রেণিও সৃষ্টি হয়। ধনতন্ত্রে শ্রমিকশ্রেণি অদৃশ্যভাবে পুঁজিপতিদের হাতে বন্দী। পুঁজিপতিরা উৎপাদন প্রক্রিয়ায় একজন শ্রমিকের যতটুকু মূল্য সংযুক্ত (Value added) হয়, মজুরি তা অপেক্ষা কম নির্ধারণ করে। কার্ল মার্ক্স (Karl Marx) পুঁজিপতিদের পক্ষে এ অতিরিক্ত মূল্য সংযুক্তিকে "উদ্বৃত্ত মূল্য" হিসেবে অভিহিত করেন। সুতরাং দেখা যায়, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় জনগণের কল্যাণ সাধিত হবে না।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
জনাব রাহীব যে দেশে বসবাস করতে চাচ্ছেন সে দেশের অর্থব্যবস্থা চিহ্নিত…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
