উদ্দীপকে উল্লিখিত বিষয়টি অর্জনের মাধ্যমে আমরা কী কী সুফল পেতে পারি? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিষয়টি হলো 'টেকসই উন্নয়ন অভীষ্ট'। 'টেকসই উন্নয়ন অভীষ্ট' অর্জনের মাধ্যমে আমরা যেসব সুফল পেতে পারি তা নিচে আলোচনা করা হলো- ১. দারিদ্র্যের অবসান ঘটবে। ২. বৈষম্য কমে আসবে, আয় ও ভোগের মধ্যে ভারসাম্য সৃষ্টি হবে। ৩. জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা সৃষ্টির ফলে বৈশ্বিক অঙ্গনে একটি শান্তিপূর্ণ সহাবস্থান বিরাজ করবে। ৪. শিক্ষা, সংস্কৃতি ও জ্ঞানচর্চার দ্বার উন্মোচিত হবে। ৫. অবাধ তথ্য প্রবাহ এবং তথ্য অধিকার সংরক্ষিত হবে। ৬. বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রশমন হবে। ৭. সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে এবং নৈরাজ্য কমে আসবে। ৮. গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ শক্তিশালী হবে এবং রাজনৈতিক অস্থিরতা হ্রাস পাবে। ৯. টেকসই নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধির মাধ্যমে কৃষি ও শিল্প উৎপাদন বৃদ্ধি পাবে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১৫ : টেকসই উন্নয়ন-অভীষ্ট (এসডিজি) (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১৫ : টেকসই উন্নয়ন-অভীষ্ট (এসডিজি) (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়টি অর্জনের মাধ্যমে আমরা কী কী সুফল পেতে পারি?…
উদ্দীপক

Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর