রফিক সাহেবের কাজগুলোর মাধ্যমে জাতিসংঘ ঘোষিত কোন বিষয়টি অর্জিত হচ্ছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রফিক সাহেবের কাজের মাধ্যমে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জিত হয়েছে। বিশ্বের সার্বিক ও সর্বজনীন উন্নয়নের উদ্দেশ্যে জাতিসংঘ 'টেকসই উন্নয়ন অভীষ্ট' ঘোষণা করেছে। এর লক্ষ্যমাত্রা হলো ১৭টি, যার মধ্যে অন্যতম হলো দারিদ্র্য বিলোপ করা, ক্ষুধামুক্তি, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা করা, জলবায়ু কার্যক্রম, শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা প্রভৃতি। উদ্দীপকের রফিক সাহেবের কাজের মাধ্যমে এ লক্ষ্যগুলোই অর্জিত হচ্ছে। উদ্দীপকের রফিক সাহেবের একটি বেসরকারি সংস্থার একটি প্রত্যন্ত এলাকায় কিছু উন্নয়নমূলক কাজ করছেন। এর ফলে সেই এলাকার দরিদ্রদের ক্ষুদ্র ঋণ সহায়তার কারণে আয় বৃদ্ধি পাওয়ায় দারিদ্র্য ও নিরাপদ পানির ব্যবস্থা হয়েছে। এছাড়া বৃক্ষরোপণের মাধ্যমে তিনি পরিবেশ নির্মল ও জলবায়ু স্বাভাবিক রাখার ক্ষেত্রে অবদান রাখছেন। এর পাশাপাশি তিনি সেখানে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করছেন। উদ্দীপকে অর্জিত হওয়া এই বিষয়গুলা জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট এর অন্যতম লক্ষ্য। তাই বলা যায়, রফিক সাহেবের কাজের মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জিত হচ্ছে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১৫ : টেকসই উন্নয়ন-অভীষ্ট (এসডিজি) (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১৫ : টেকসই উন্নয়ন-অভীষ্ট (এসডিজি) (Full Syllabus) · সৃজনশীল
রফিক সাহেবের কাজগুলোর মাধ্যমে জাতিসংঘ ঘোষিত কোন বিষয়টি অর্জিত হচ্ছে…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
