রফিক সাহেব আর কোন কোন কাজের মাধ্যমে লক্ষ্যের প্রয়োগ ঘটাতে পারেন বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত এলাকার উন্নয়নে রফিক সাহেব উক্ত বিষয়ের অর্থাৎ টেকসই উন্নয়ন অভীষ্ট এর সুস্বাস্থ্য ও কল্যাণ, গুণগত শিক্ষা, জেন্ডার সমতা, অসমতা হ্রাস, অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব প্রভৃতি লক্ষ্যের প্রয়োগ ঘটাতে পারেন। টেকসই উন্নয়নে অভীষ্ট হলো বিশ্বের সার্বিক উন্নয়নে জাতিসংঘ ঘোষিত একগুচ্ছ লক্ষ্যমাত্রা। এতে ১৭টি লক্ষ্য রয়েছে। সেগুলোর মধ্যে উদ্দীপকের রফিক সাহেবের কাজের মাধ্যমে দারিদ্র্য বিলোপ, ক্ষুধা মুক্তি, নিরাপদ পানির ব্যবস্থা, জলবায়ু কার্যক্রম ও ন্যায়বিচার প্রতিষ্ঠা প্রভৃতি লক্ষ্য অর্জিত হয়েছে। এগুলো ছাড়াও ঐ এলাকার উন্নয়নে টেকসই উন্নয়ন অভীষ্ট এর আরও কিছু লক্ষ্য পূরণে তিনি কাজ করতে পারেন। তিনি ঐ এলাকায় মানুষের জন্য গুণগত শিক্ষার ব্যবস্থা করতে পারেন। ঐ এলাকার নারী-পুরুষের বৈষম্য দূর করতে পদক্ষেপ গ্রহণ করতে পারেন। এলাকার মানুষের মাঝে বিদ্যমান অসমতা দূরীকরণে ভূমিকা রাখতে পারেন। তাদের দূষণমুক্ত ও সাশ্রয়ী জ্বালানি ব্যবহার, পরিমিত মানুষের ভোগ ও বিভিন্ন উৎপাদন কাজে উদ্বুদ্ধ করতে পারেন। এলাকার মানুষের স্বাস্থ্য রক্ষায় বিভিন্ন সচেতনতা কার্যক্রম পরিচালনা করতে পারেন। পাশাপাশি তিনি টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে সবার অংশীদারিত্ব নিশ্চিতকরণে কাজ করতে পারেন। উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো ছাড়াও রফিক সাহেব এসডিজি-এর অন্যান্য লক্ষ্যগুলো অর্জনে কাজ করতে পারেন।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১৫ : টেকসই উন্নয়ন-অভীষ্ট (এসডিজি) (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১৫ : টেকসই উন্নয়ন-অভীষ্ট (এসডিজি) (Full Syllabus) · সৃজনশীল
রফিক সাহেব আর কোন কোন কাজের মাধ্যমে লক্ষ্যের প্রয়োগ ঘটাতে পারেন বলে…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
