বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে 'P [গণিত] ও 'R [গণিত] চিহ্নিত কার্যাবলির মধ্যে কোনটির প্রসার ঘটানো অধিক গুরুত্বপূর্ণ- বিশ্লেষণ কর।
উত্তর: 'P [গণিত] ও 'R [গণিত] চিহ্নিত অর্থনৈতিক কার্যাবলি হলো যথাক্রমে প্রথম পর্যায় ও তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রথম পর্যায়ের কার্যাবলির প্রসার ঘটানো অধিক গুরুত্বপূর্ণ। প্রথম পর্যায়ের কার্যাবলিতে মানুষ প্রকৃতির সঙ্গে সরাসরি কাজ করে। কৃষিকার্যের ক্ষেত্রে মানুষ বীজ বপন করে, প্রকৃতি এই বীজকে অঙ্কুরিত করে শস্যে পরিণত করে। প্রকৃতির এই অবদান মানুষ পুরস্কার স্বরূপ গ্রহণ করে। পশু শিকার, পশুপালন, মৎস্য শিকার, কৃষিকার্য ইত্যাদি প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলি। বাংলাদেশের অধিকাংশ মানুষ প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত। তৃতীয় পর্যায়ের কার্যাবলিতে মানুষ উৎপাদনকার্য ব্যতীত অন্যান্য উপায়ে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের কার্যাবলি থেকে উৎপাদিত বস্তুসমূহের উপযোগিতা বৃদ্ধি করে এবং সেবাকার্য সম্পাদন করে। কোনো দেশের উৎপাদিত পণ্যের উদ্বৃত্তাংশ ঘাটতি অঞ্চলসমূহে প্রেরণ করলে ঐ বস্তুর উপযোগিতা অনেক পরিমাণে বৃদ্ধি পায়। এটা সম্ভবপর হতে পারে ব্যবসা, বাণিজ্য, পরিবহন ইত্যাদির মাধ্যমে। বাংলাদেশের অর্থনীতি কৃষিনির্ভর। কৃষিসংক্রান্ত কার্যাবলি প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। যেখানে উদ্দীপকে উল্লিখিত পশু শিকার, মৎস্য শিকার এবং পশু পালন করা হয়। অন্যদিকে তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডে মানুষ প্রথম ও দ্বিতীয় পর্যায়ের কর্মকাণ্ড থেকে উৎপাদিত বস্তু সমূহের উপযোগিতা বৃদ্ধি করে এবং সেবাকার্য সম্পাদন করে। আর এসব কাজ সম্পাদন করে উদ্দীপকে উল্লিখিত ফেরিওয়ালা, শিক্ষক ও চিকিৎসকগণ। এ থেকে এটা স্পষ্ট যে, প্রথম পর্যায়ের উন্নয়ন ঘটলে তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ডের উপযোগিতা বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। সুতরাং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্ম কাণ্ডের প্রসার ঘটানো অধিক গুরুত্বপূর্ণ।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৯ : সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলি (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৯ : সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলি (Full Syllabus) · সৃজনশীল
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে 'P ও 'R চিহ্নিত কার্যাবলির মধ্যে কোন…
উদ্দীপক

Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
