বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে উক্ত শিল্পটির ভূমিকা মূল্যায়ন করো।
উত্তর: বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে চামড়া শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। চামড়াজাত পণ্য বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের তৈরি পোশাক শিল্পের বাণিজ্যিক প্রসারে এ শিল্পের অবস্থান দুর্বল মনে হলেও প্রকৃতপক্ষে এ শিল্প অত্যন্ত সম্ভাবনাময়। বিশ্বের বিভিন্ন দেশে এ শিল্প সামগ্রীর ব্যাপক চাহিদা রয়েছে। পরিবেশ ব্যবস্থাপনার অজুহাতে উন্নত বিশ্বের কোনো কোনো দেশ, যেমন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো আমাদের দেশের চামড়াজাত পণ্য আমদানি করতে ইচ্ছুক নয়। সরকার চামড়া শিল্পের পরিবেশগত ব্যবস্থাপনার দিকে নজর দিয়ে ইতোমধ্যে হাজারিবাগ থেকে ট্যানারি সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন এতে চামড়া শিল্প বার্ষিক ৬ বিলিয়ন ডলারের অধিক রপ্তানি আয় করতে পারবে। বর্তমানে এ শিল্প শত প্রতিবন্ধকতার মাঝেও বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় করে থাকে। সুতরাং বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে রপ্তানি আয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে চামড়া শিল্প।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৯ : সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলি (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৯ : সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলি (Full Syllabus) · সৃজনশীল
বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে উক্ত শিল্পটির ভূমিকা মূল্যায়ন…
উদ্দীপক
Combined · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
