অধিক কর্মসংস্থান সৃষ্টিতে 'B [গণিত] শিল্পের ভূমিকা মূল্যায়ন করো।
উত্তর: প্রচুর শ্রমিক নিয়ে শহরের কাছাকাছি সাধারণত বৃহৎ শিল্প গড়ে ওঠে। উদ্দীপকে বৃহৎ শিল্প 'B [গণিত] দ্বারা নির্দেশিত হয়েছে। অধিক কর্মসংস্থান সৃষ্টিতে বৃহৎ শিল্পের বিকল্প নেই। এতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাসহ বেকার সমস্যার লাঘব হয়। বৃহৎ শিল্প বিশ্বব্যাপী ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি করে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ যেখানে জনসংখ্যার অত্যধিক চাপ রয়েছে সেসব দেশে কর্মসংস্থান সৃষ্টিতে বৃহৎ শিল্পের বিকল্প নেই। যেমন- আমাদের দেশে প্রায় পঞ্চাশ লক্ষ লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পোশাক শিল্পের সাথে জড়িত (সূত্র: বিকেএমইএ)। এদের মধ্যে শতকরা ৯০ ভাগ নারীকর্মী। অর্থাৎ এ শিল্পের মাধ্যমে দেশের অসংখ্য বেকারের কর্মসংস্থান ঘটেছে। এভাবে সিমেন্ট, চিনি, সার, বিদ্যুৎ প্রভৃতি শিল্পে প্রচুর সংখ্যক শ্রমিক কাজ করে। তাই অধিক কর্মসংস্থান সৃষ্টিতে বৃহৎ শিল্পের বিকল্প নেই।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৯ : সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলি (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৯ : সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলি (Full Syllabus) · সৃজনশীল
অধিক কর্মসংস্থান সৃষ্টিতে 'B শিল্পের ভূমিকা মূল্যায়ন করো।
উদ্দীপক

Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর