আমদানি ও রপ্তানি বাণিজ্য বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: পৃথিবীর কোনো দেশই সকল সম্পদে স্বয়ংসম্পূর্ণ নয়। বিভিন্ন দেশ আন্তর্জাতিক বাণিজ্য প্রটোকল মেনে তাদের জনগণের চাহিদা অনুসারে পণ্য আমদানি এবং উদ্বৃত্ত পণ্য অন্য দেশে রপ্তানি করে থাকে। একে আমদানি-রপ্তানি বাণিজ্য বলে। উদাহরণ স্বরূপ, জাপান লোহা ও ইস্পাতের তৈরি ভারী যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স সামগ্রী, মোটরগাড়ি, জাহাজ ও বিভিন্ন শিল্পদ্রব্য রপ্তানি করে এবং এদেশ বিভিন্ন দেশ থেকে লোহা ও কয়লা আমদানি করে। এটিই মূলত আমদানি-রপ্তানি বাণিজ্য।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৯ : সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলি (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৯ : সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলি (Full Syllabus) · সৃজনশীল
আমদানি ও রপ্তানি বাণিজ্য বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর
