উদ্দীপকে বর্ণিত 'ক' এর পেশা কোন পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'ক'-এর পেশা দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। দ্বিতীয় পর্যায়ের কার্যাবলিতে মানুষ প্রথম পর্যায়ের কার্যাবলি দ্বারা উৎপাদিত সামগ্রীকে গঠন করে, আকার পরিবর্তন করে এবং উপযোগিতা বৃদ্ধি করে। যেমন- খনিজ লৌহ আকরিক উত্তোলন করে তা থেকে লোহা শলাকা, পেরেক, টিন, ইস্পাত ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যে পরিণত করা হয়। অর্থাৎ দ্রব্যটির গঠন ও আকার পরিবর্তন করে উপযোগিতা বৃদ্ধি করা হয়। উদ্দীপকে 'ক' ইস্পাত শিল্পকারখানার একজন শ্রমিক। যেখানে খনিজ আকরিক লৌহ উত্তোলন করে তা থেকে ইস্পাত তৈরি করা হয়। অর্থাৎ উত্তোলিত খনিজকে আকারে পরিবর্তন করে এবং উপযোগিতা বৃদ্ধি করে। সুতরাং 'ক' এর পেশা দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৯ : সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলি (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৯ : সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলি (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'ক' এর পেশা কোন পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড? বর্ণন…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
