'N [গণিত] ও 'Z [গণিত] এর কর্মকাণ্ড কি একই পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড? যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: 'খ' ও 'গ'-এর কর্মকান্ডে যথাক্রমে প্রথম ও তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। এদের কর্মকান্ড একই পর্যায়ের নয়। প্রথম পর্যায়ের কার্যাবলিতে মানুষ প্রকৃতির সঙ্গে সরাসরি কাজ করে। পশু শিকার, মৎস্য শিকার, কাঠ চেরাই, পশুপালন, খনিজ উত্তোলন এবং কৃষিকার্য প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলি। বাংলাদেশের অধিকাংশ মানুষ প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত। অপরদিকে, তৃতীয় পর্যায়ের কার্যাবলিতে মানুষ উৎপাদনকার্য ব্যতীত অন্যান্য উপায়ে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের কার্যাবলি থেকে উৎপাদিত পণ্যসমূহের উপযোগিতা বৃদ্ধি করে এবং সেবাকার্য সম্পাদন করে। কোনো দেশের উৎপাদিত পণ্যের উদ্ধৃত্তাংশ ঘাটতি অঞ্চলসমূহে প্রেরণ করলে ঐ বস্তুর উপযোগিতা অনেক পরিমাণে বৃদ্ধি পায়। এটা সম্ভবপর হতে পারে ব্যবসা, বাণিজ্য, পরিবহন, এজেন্ট, আইনজীবী ধোপা প্রভৃতির মাধ্যমে। এটি একমাত্র উন্নত দেশের পক্ষেই সম্ভব। পাইকারি বিক্রেতা, শিক্ষক, ফেরিওয়ালা, পরিবেশক, খুচরা বিক্রেতা, ব্যাংকার জনসমষ্টির কর্মকাণ্ড তৃতীয় পর্যায়ের কর্মকাণ্ড। উদ্দীপকে 'খ' একজন বর্গাচাষি তিনি কৃষিকার্যের সাথে সম্পৃক্ত। যা প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত। আর 'গ' ঢাকা সদরঘাট সংলগ্ন একটি দোকানের পাইকারি বিক্রেতা। এ প্রকার কর্মকাণ্ড জনসমষ্টিগত কর্মকাণ্ড। যা তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। তাই আমি মনে করি 'খ' ও 'গ' এর কর্মকাণ্ড একই পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড নয়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৯ : সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলি (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৯ : সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলি (Full Syllabus) · সৃজনশীল
'N ও 'Z এর কর্মকাণ্ড কি একই পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড? যুক্তিস…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
