ছকের 'M [গণিত] ও 'N [গণিত] এর মধ্যে কোন শ্রেণির কর্মকাণ্ড বাংলাদেশে অধিক পরিলক্ষিত হয়? যক্তিসহ মতামত দাও।
উত্তর: ছকের 'M [গণিত] ও 'N [গণিত] যথাক্রমে প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকাণ্ড। এদের মধ্যে M তথা প্রথম শ্রেণির কর্মকান্ড বাংলাদেশে অধিক পরিলক্ষিত হয়। প্রথম পর্যায়ের কার্যাবলিতে মানুষ প্রকৃতির সঙ্গে সরাসরি কাজ করে। কৃষিকার্যের ক্ষেত্রে মানুষ বীজ বপন করে, প্রকৃতি এই বীজকে অঙ্কুরিত করে শস্যে পরিণত করে। প্রকৃতির এই অবদান মানুষ পুরষ্কারস্বরূপ গ্রহণ করে। পশু শিকার, পশুপালন, মৎস্য শিকার, কৃষিকার্য ইত্যাদি প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলি। বাংলাদেশের অধিকাংশ মানুষ প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত। দ্বিতীয় পর্যায়ের কার্যাবলিতে মানুষ তার প্রথম পর্যায়ের কার্যাবলি দ্বারা উৎপাদিত সামগ্রীকে গঠন করে, আকার পরিবর্তন করে এবং উপযোগিতা বৃদ্ধি করে। যেমন- খনিজ লৌহ আকরিক উত্তোলন করে তা থেকে লোহা শলাকা, পেরেক, টিন, ইস্পাত ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যে পরিণত করা হয়। অর্থাৎ দ্রব্যটির গঠন ও আকার পরিবর্তন করে উপযোগিতা বৃদ্ধি করা হয়। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এ দেশের মানুষ মৎস্য শিকার, পাট চাষ, পশুপালনের মতো কৃষির সাথে সম্পর্কিত কর্মকাণ্ড করে থাকে। বাংলাদেশে খনিজ সম্পদের পরিমাণ খুবই কম। ফলে প্রক্রিয়াজাত করে আকার পরিবর্তন করার মতো কর্মকান্ডের সাথে সম্পৃক্ততা কম দেখা যায় না। যেমন- পেরেক, টিন, ইস্পাত ও অন্যান্য অত্যাবশ্যকীয় দ্রব্য প্রস্তুতের মতো কার্যক্রম খুব নগণ্য পরিমাণে হয়ে থাকে। সুতরাং 'M [গণিত] অর্থাৎ প্রথম পর্যায়ের কর্মকাণ্ড বাংলাদেশে অধিক পরিলক্ষিত হয়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৯ : সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলি (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৯ : সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলি (Full Syllabus) · সৃজনশীল
ছকের 'M ও 'N এর মধ্যে কোন শ্রেণির কর্মকাণ্ড বাংলাদেশে অধিক পরিলক্…
উদ্দীপক

Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
