ছকের 'O [গণিত] দ্বারা কোন পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডকে নির্দেশ করা হয়েছে? তার বর্ণনা দাও।
উত্তর: ছকের 'O [গণিত] দ্বারা তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলিকে নির্দেশ করা হয়েছে। তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ডে মানুষ প্রথম ও দ্বিতীয় পর্যায়ের কর্মকাণ্ড থেকে উৎপাদিত বস্তুসমূহের উপযোগিতা বৃদ্ধি করে এবং সেবাকার্য সম্পাদন করে। কোনো দেশের উৎপাদিত পণ্যের উদ্বৃত্তাংশ ঘাটতি অঞ্চলসমূহে প্রেরণ করলে ঐ বস্তুর উপযোগিতা অনেক পরিমাণে বৃদ্ধি পায়। এটা সম্ভবপর হতে পারে ব্যবসা, বাণিজ্য, পরিবহন ইত্যাদির মাধ্যমে। পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা, ফেরিওয়ালা, পরিবেশক, ব্যাংকার, শিক্ষক, চিকিৎসক, নার্স, আইনজীবী, ধোপা, নাপিত, রিকশাচালক প্রভৃতি অসংখ্য প্রকার জনসমষ্টির কর্মকাণ্ড তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। উদ্দীপকের ছকে 'O [গণিত] অর্থনৈতিক কর্মকাণ্ডের উদাহরণ হিসেবে দেখানো হয়েছে মুদি ব্যবসায়, ফল বিক্রেতা এবং বাসচালক। এসব উদাহরণের সাথে তৃতীয় পর্যায়ের বিভিন্ন প্রকার জনসমষ্টির কর্মকাণ্ডের সাদৃশ্য পাওয়া যায়। সুতরাং 'O [গণিত] দ্বারা তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডকে নির্দেশ করে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৯ : সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলি (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৯ : সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলি (Full Syllabus) · সৃজনশীল
ছকের 'O দ্বারা কোন পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডকে নির্দেশ করা হয়েছ…
উদ্দীপক

Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
