জাফর ও সাদেকের শিল্প দুটির তুলনামূলক আলোচনা করে কোনটির অর্থনৈতিক গুরুত্ব বেশি? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের জাফর ও সাদেকের শিল্প দুটি যথাক্রমে ক্ষুদ্র শিল্প ও বৃহৎ শিল্প। বৃহৎ শিল্পের অর্থনৈতিক গুরুত্ব বেশি। ক্ষুদ্র শিল্পে অল্প শ্রমিক ও অল্প মূলধন প্রয়োজন হয়। তাঁত শিল্প, বেকারি শিল্প, ডেইরি ফার্ম প্রভৃতি ক্ষুদ্র শিল্পের অন্তর্ভুক্ত। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হওয়ায় এ দেশে ক্ষুদ্র শিল্পের পরিমাণ বেশি। গ্রাম ও শহরে ক্ষুদ্র শিল্পে প্রচুর নারী-পুরুষ কাজ করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। কৃষিনির্ভর অর্থনীতির অন্যতম শিল্পই হলো ক্ষুদ্র শিল্প। তাঁত শিল্প, বেকারি কারখানা, ডেইরি ফার্ম প্রভৃতি ক্ষুদ্র শিল্প বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া ক্ষুদ্র শিল্পে মূলধন কম লাগে বলে যে কেউ এ শিল্পের সাথে জড়িত থাকতে পারে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে থাকে। গ্রামের নারী-পুরুষের কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র শিল্প ব্যাপক ভূমিকা রাখে। অন্যদিকে, বৃহৎ শিল্পে ব্যাপক অবকাঠামো, প্রচুর শ্রমিক ও বিশাল মূলধনের প্রয়োজন হয়। এসব শিল্প একটি দেশের শহরতলীতে ব্যাপক অবকাঠামো, হাজার হাজার শ্রমিক ও বিশাল মূলধন নিয়ে গড়ে ওঠে। একটি দেশের কর্মসংস্থান সৃষ্টিতে বৃহৎ শিল্পের ব্যাপক ভূমিকা রয়েছে। একটি দেশের অধিক কর্মসংস্থান সৃষ্টিতে বৃহৎ শিল্পের বিকল্প নেই। এ শিল্প দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনসহ বেকার সমস্যা লাঘব করে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ যেখানে জনসংখ্যার অত্যধিক চাপ রয়েছে সেসব দেশে কর্মসংস্থান সৃষ্টিতে বৃহৎ শিল্পের বিকল্প নেই। বাংলাদেশে পোশাক শিল্পের মতো বৃহৎ শিল্পে প্রায় পঞ্চাশ লক্ষের অধিক বেকার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তেমনি অন্যান্য বৃহৎ শিল্পেও প্রচুর লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। তাই অধিক কর্মসংস্থান সৃষ্টিতে বৃহৎ শিল্পের তথা 'B [গণিত] শিল্পের ভূমিকা সর্বাধিক। তাই বলা যায়, বাংলাদেশের অর্থনীতিতে বৃহৎ শিল্পের গুরুত্ব বেশি।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৯ : সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলি (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৯ : সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলি (Full Syllabus) · সৃজনশীল
জাফর ও সাদেকের শিল্প দুটির তুলনামূলক আলোচনা করে কোনটির অর্থনৈতিক গু…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
