ঘ. দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর মধ্যে কোন শিল্পটি বাংলাদেশের অর্থনীতিতে অধিক ভূমিকা রাখছে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: দৃশ্যকল্প-১ এ ক্ষুদ্রশিল্পের উল্লেখ রয়েছে। অন্যদিকে শিল্পের আকার অনুসারে দৃশ্যকল্প-২ এর পাঁচ তারকা হোটেল নির্মাণের মাধ্যমে দেশি-বিদেশি অতিথি থেকে অর্থ আয় করা পর্যটন শিল্পের অন্তর্গত। এ দুইটি শিল্পের মধ্যে পর্যটন শিল্প বাংলাদেশের অর্থনীতিতে অধিক ভূমিকা রাখছে। বাংলাদেশের মতো বৃহৎ জনসংখ্যার ও শিল্পে অনগ্রসর একটি দেশে অসংখ্য মানুষের কর্মসংস্থান ও স্বনির্ভরতা অর্জনে ক্ষুদ্র শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু ক্ষুদ্র শিল্পের পরিসর বিস্তৃত হলেও পুঁজি বিনিয়োগ ও জাতীয় আয়ে এর ভূমিকা তত নয়। তথাপি হস্তশিল্পজাত দ্রব্য থেকে বাংলাদেশের রপ্তানি আয় ১০০০ মিলিয়ন টাকা ছাড়িয়েছে। অন্যদিকে বাংলাদেশে পর্যটনকে শিল্প হিসেবে স্বীকৃতি দেওয়ার পর ২০০৫ সালে প্রণীত জাতীয় শিল্পনীতিতে একে অগ্রাধিকার শিল্প হিসেবে চিহ্নিত করা হয়। পর্যটন শিল্পের মাধ্যমে আয়, কর্মসংস্থান ও জাতীয় রাজস্ব বৃদ্ধি করা হচ্ছে। পর্যটন শিল্প বিকাশের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের অন্যান্য দেশের নিকট উপস্থাপন করা সম্ভব হয়েছে। যদিও এমন একটি ঝুঁকিহীন শিল্পে বাংলাদেশ আজও প্রাথমিক স্তরে অবস্থান করছে। বাংলাদেশে ২০০৬ সালে বিদেশি পর্যটক এসেছে প্রায় ২,০০,৩১১১ জন এবং ২০০৯ সালে ২,৬৭,১০৭ জন। এতে বিদেশি পর্যটন ভ্রমণে আয় হয়েছে ২০০৬ সালে ৫৫৩০.৬০ মিলিয়ন টাকা এবং ২০০৯ সালে ৫৭৬২.২৪ মিলিয়ন টাকা (উৎস: বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, ২০১২)। সুতরাং, উপরের আলোচনা থেকে বলা যায়, বাংলাদেশের অর্থনীতিতে পর্যটন শিল্প দ্রুত বিস্তৃত হচ্ছে এবং ক্ষুদ্র শিল্পের চেয়ে অধিক ভূমিকা রাখছে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৯ : সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলি (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৯ : সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলি (Full Syllabus) · সৃজনশীল
ঘ. দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর মধ্যে কোন শিল্পটি বাংলাদেশের অর্থনী…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
