অনিক ও কবিরের অর্থনৈতিক কর্মকাণ্ড কি একই ধরনের? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: অনিক ও কবির একই ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত নয়। অনিক দ্বিতীয় এবং কবিরের অর্থনৈতিক কর্মকাণ্ড তৃতীয় পর্যায়ের। দ্বিতীয় পর্যায়ের কার্যাবলিতে মানুষ তার প্রথম পর্যায়ের কার্যাবলি (কৃষি কাজ) দ্বারা উৎপাদিত সামগ্রীকে গঠন, আকার, পরিবর্তন ও উপযোগিতা বৃদ্ধি করে। যেমন- অনিকের কারখানায় কৃষিপণ্য গম থেকে উৎপাদিত ময়দা দিয়ে বিভিন্ন ধরনের বিস্কুট তৈরি করা হতো। অর্থাৎ দ্রব্যটির (গম) গঠন ও আকার পরিবর্তন করে উপযোগিতা বৃদ্ধি করা হয়েছে। সুতরাং এটি দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। আবার, তৃতীয় পর্যায়ের কার্যাবলি উৎপাদন কার্য ব্যতীত প্রথম ও দ্বিতীয় পর্যায়ের কার্যাবলি থেকে উৎপাদিত বস্তুসমূহের উপযোগিতা বৃদ্ধি করে এবং সেবাকার্য সম্পাদন করে। যেমন- কবির বিভিন্ন পণ্যের খুচরা বিক্রেতা। উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, অনিক দ্বিতীয় পর্যায়ের ও কবির তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৯ : সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলি (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৯ : সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলি (Full Syllabus) · সৃজনশীল
অনিক ও কবিরের অর্থনৈতিক কর্মকাণ্ড কি একই ধরনের? উত্তরের সপক্ষে যুক্…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
