দৃশ্যকল্প-২ এ বর্ণিত মামুন সাহেবের পদক্ষেপটি দেশের অর্থনৈতিক উন্নয়নে কী কী ভূমিকা রাখতে পারে? যুক্তিসহকারে বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ মামুন সাহেব বৃহৎ শিল্প স্থাপনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছেন। বৃহৎ শিল্পে ব্যাপক অবকাঠামো, প্রচুর শ্রমিক ও বিশাল মূলধনের প্রয়োজন হয়। এ শিল্প সাধারণত শহরের কাছাকাছি স্থানে গড়ে ওঠে; যেমন- বস্ত্র ও জাহাজ শিল্প ইত্যাদি। একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রার আয় এবং হাজার হাজার বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা হয় এ বৃহৎ শিল্পের মাধ্যমে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৃহৎ শিল্পের প্রয়োজন অপরিসীম। বাংলাদেশের আবহাওয়া বৃহৎ শিল্পের (বস্ত্র, জাহাজ) অনুকূল। উদ্দীপকে মামুন সাহেবের গৃহীত পদক্ষেপে চট্টগ্রামে জাহাজ শিল্প কারখানা গড়ে উঠেছে। এর দ্বারা বেকারত্ব হ্রাসের পাশাপাশি বৈদেশিক মুদ্রাও (যেমন- বাংলাদেশ ডেনমার্কে রপ্তানি করে) অর্জিত হচ্ছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৯ : সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলি (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৯ : সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলি (Full Syllabus) · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ বর্ণিত মামুন সাহেবের পদক্ষেপটি দেশের অর্থনৈতিক উন্নয়ন…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
