উদ্দীপকে বর্ণিত মামুন সাহেবের কাজ কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মামুন সাহেব ধান ও গমের চাষাবাদ করে, যা প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলি। মানুষ প্রকৃতির সঙ্গে সরাসরি যে কাজ করে তাই প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলি। পশু শিকার, মৎস্য শিকার, কাঠ চেরাই, পশুপালন, খনিজ উত্তোলন এবং কৃষিকার্য প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলির উদাহরণ। কৃষিকার্যের ক্ষেত্রে মানুষ বীজ বপন করে, প্রকৃতি এই বীজকে অঙ্কুরিত করে শস্যে পরিণত করে। বাংলাদেশের অধিকাংশ মানুষ এ পর্যায়ের অর্থনৈতিক কার্যের সাথে জড়িত। সুতরাং, মামুন সাহেব প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৯ : সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলি (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৯ : সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলি (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত মামুন সাহেবের কাজ কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের অ…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
