শিল্প গড়ে ওঠার পেছনে জলবায়ুর ভূমিকা ব্যাখ্যা করো।
উত্তর: শিল্প গড়ে ওঠা জলবায়ুর ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। অধিক তাপমাত্রার কারণে উষ্ণমণ্ডলীয় দেশগুলোতে কলকারখানা গড়ে তোলা কঠিন, কারণ কারখানার শ্রমিকরা অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়ে। তাই শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থায় তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে হয়। এতে পণ্যের উৎপাদন খরচ বেড়ে যায়। অথচ নাতিশীতোষ্ণমণ্ডলীয় ও শীতপ্রধান দেশগুলোতে কলকারখানার শ্রমিকরা দীর্ঘক্ষণ পরিশ্রম করতে পারে। আবার বস্ত্র শিল্প স্থাপনের জন্য আর্দ্র জলবায়ুর প্রয়োজন হয়, যদিও কৃত্রিম উপায়ে এখন কারখানার ভিতরে আর্দ্রতার ব্যবস্থা করা যায়। এতে উৎপাদন খরচ বেড়ে শিল্পের প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়ে। সুতরাং দেখা যাচ্ছে, শিল্প গড়ে ওঠার পেছনে জলবায়ু ব্যাপক ভূমিকা রাখে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৯ : সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলি (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৯ : সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলি (Full Syllabus) · সৃজনশীল
শিল্প গড়ে ওঠার পেছনে জলবায়ুর ভূমিকা ব্যাখ্যা করো।
উত্তর
