ছকের 'C [গণিত] দ্বারা নির্দেশিত ফসলের বিবরণ দাও।
উত্তর: ছকের 'C [গণিত] দ্বারা নির্দেশিত ফসলটি হলো 'চা'। নিচে চায়ের বিবরণ দেওয়া হলো- বাংলাদেশের অর্থকরী ফসলের মধ্যে চা অন্যতম। দেশে উৎপাদিত চায়ের প্রায় বেশিরভাগ বিদেশে রপ্তানি করা হয়। পানি নিষ্কাশনবিশিষ্ট ঢালু জমিতে চা ভালো হয়। চা চাষের জন্য উষ্ণ ও আর্দ্র জলবায়ু প্রয়োজন। ১৬° থেকে ১৭° সেলসিয়াস তাপমাত্রা এবং ২৫০ সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন। উর্বর লৌহ ও জৈব পদার্থ মিশ্রিত দোঁআশ মাটিতে চা চাষ ভালো হয়। বাংলাদেশে মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে। এছাড়া চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে চা চাষ হচ্ছে। বাংলাদেশে প্রধানত কালো চা উৎপাদিত হয়। চা শিল্প হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে এবং রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১১ : বাংলাদেশের সম্পদ ও শিল্প (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১১ : বাংলাদেশের সম্পদ ও শিল্প (Full Syllabus) · সৃজনশীল
ছকের 'C দ্বারা নির্দেশিত ফসলের বিবরণ দাও।
উদ্দীপক

Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
