'Y [গণিত] ও 'Z [গণিত] শিল্প দুইটির মধ্যে কোনটি অর্থনীতিতে অধিক ভূমিকা রাখে? মতামতা দাও।
উত্তর: Y ও Z শিল্প দুটি যথাক্রমে পাট ও কাগজ শিল্প। বাংলাদেশের কৃষিনির্ভর শিল্পগুলোর মধ্যে পাটশিল্প অন্যতম। এ দেশে পর্যাপ্ত ও উৎকৃষ্ট পাট চাষ হওয়ায় কাঁচামালের সহজলভ্যতা পাটশিল্পের উন্নতিতে সহায়তা করেছে। বাংলাদেশে ১৯৫১ সালে ১০০০ তাঁত নিয়ে নারায়ণগঞ্জের আদমজীনগরে প্রথম পাটকল প্রতিষ্ঠিত হয় যা বর্তমানে বন্ধ আছে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় ২০৫টি পাটকল রয়েছে। পাটশিল্পজাত দ্রব্যের মধ্যে বস্তা, চট, কার্পেট, দড়ি, জুটন, শোপিস অন্যতম। এসব দ্রব্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, মিসরসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। অন্যদিকে পোশাক শিল্প বাংলাদেশের প্রধান বৃহদায়তন শিল্প। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় পোশাক শিল্পের বিস্তার ঘটেছে। বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ এ শিল্প থেকে আসে। তৈরি পোশাক শিল্পের উৎপাদিত পোশাক হলো ট্রাউজার, জিন্স প্যান্ট, সোয়েটার, জ্যাকেট ইত্যাদি। এ সকল পণ্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইতালি, জার্মান, ফ্রান্সসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। অন্যদিকে, কাগজ শিল্প বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প। এদেশের কাগজকল থেকে লেখার কাগজ, ছাপার কাগজ, প্যাকিং ও নিউজপ্রিন্ট উৎপন্ন করা হয়। এগুলো দেশীয় চাহিদা পূরণে যথেষ্ট হলেও বিদেশে রপ্তানিতে স্বয়ংসম্পূর্ণ নয়। উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, বাংলাদেশের অর্থনীতিতে কাগজ শিল্পের তুলনায় পাট শিল্পের অবদান অধিক।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১১ : বাংলাদেশের সম্পদ ও শিল্প (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১১ : বাংলাদেশের সম্পদ ও শিল্প (Full Syllabus) · সৃজনশীল
'Y ও 'Z শিল্প দুইটির মধ্যে কোনটি অর্থনীতিতে অধিক ভূমিকা রাখে? মতা…
উদ্দীপক

Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
