রবি মৌসুমে বিভিন্ন অঞ্চলে একই শস্য আবাদের কারণে কৃষকের কম মূল্য পাওয়া রোধকল্পে করণীয় কী?
উত্তর: বাংলাদেশে শীতকাল প্রধানত রবিশস্য চাষের জন্য উপযোগী। এক্ষেত্রে বিভিন্ন অঞ্চলে প্রায় একই ধরনের শস্য চাষ হয়। এর ফলে কৃষক শস্যের মূল্য কম পায়। এর রোধকল্পে শস্যের বহুমুখীকরণ ঘটাতে হবে। পাশাপাশি বহু ধরনের শস্য চাষ উচ্চমূল্য প্রাপ্তিতে কৃষককে উপকৃত করে। বিভিন্ন শস্য গাছের অংশ নানা ধরনের জৈব মাটিতে যোগ করে মাটিতে পুষ্টির ঘাটতি রোধ করে। ফলে অত্যাধিক সার ব্যবহার করতে হয় না। এভাবে কৃষক বহুমুখী শস্য চাষ করে লাভবান হতে পারে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১১ : বাংলাদেশের সম্পদ ও শিল্প (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১১ : বাংলাদেশের সম্পদ ও শিল্প (Full Syllabus) · সৃজনশীল
রবি মৌসুমে বিভিন্ন অঞ্চলে একই শস্য আবাদের কারণে কৃষকের কম মূল্য পাওয়া রোধকল্পে করণীয় কী?
উত্তর

