'X [গণিত] শিল্পটির বর্ণনা দাও।
উত্তর: 'X [গণিত] শহরের শিল্পটি হচ্ছে সার শিল্প। মূলত, এটি বৃহৎ শিল্পের অন্তর্গত। দেশের উত্তর-পূর্বাঞ্চলে প্রাকৃতিক গ্যাস নির্ভর সার শিল্প প্রসার লাভ করেছে। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটানোর জন্য প্রয়োজন অতিরিক্ত ফসল। আর এজন্য প্রয়োজন সার। ১৯৫১ সালে বাংলাদেশে প্রথম সার কারখানা সিলেটের ফেঞ্চুগঞ্জে স্থাপিত হয়। বর্তমানে ১৭টি সার কারখানা থেকে সার উৎপাদন হচ্ছে। এর মধ্যে প্রধান সার কারখানাগুলো হলো- ঘোড়াশাল সার কারখানা, আশুগঞ্জ সার কারখানা, পলাশ ইউরিয়া সার কারখানা, চট্টগ্রাম ট্রিপল সুপার ফসফেট সার কারখানা, চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা, জামালপুর জেলার তারাকান্দিতে যমুনা সার কারখানা ও ফেঞ্চুগঞ্জ অ্যামোনিয়াম সালফেট সার কারখানা। বাংলাদেশে বৃহৎ শিল্পের মধ্যে সার অন্যতম। প্রাকৃতিক গ্যাসের সহজলভ্যতার জন্য সার শিল্পের উন্নয়নের প্রচুর সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে সার রপ্তানি করতে বাংলাদেশ সক্ষম হবে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১১ : বাংলাদেশের সম্পদ ও শিল্প (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১১ : বাংলাদেশের সম্পদ ও শিল্প (Full Syllabus) · সৃজনশীল
'X শিল্পটির বর্ণনা দাও।
উদ্দীপক

Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
