উদ্দীপকে উল্লিখিত 'Q [গণিত] ও 'P [গণিত] চিহ্নিত স্থানে উৎপাদিত ফসল দুইটির মধ্যে কোন অর্থকরী ফসলটি বৈদেশিক মুদ্রা অর্জনে প্রধান ভূমিকা পালন করে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'Q [গণিত] এবং 'P [গণিত] চিহ্নিত স্থানের উৎপাদিত অর্থকরী ফসল দুটি হলো যথাক্রমে আখ ও চা। অর্থকরী ফসল দুটির মধ্যে চা বৈদেশিক মুদ্রা অর্জনে প্রধান ভূমিকা পালন করে। উত্তরের স্বপক্ষে যুক্তি দেওয়া হলো- বাংলাদেশের জলবায়ু ও মৃত্তিকা আখ চাষের পক্ষে উপযোগী। এদেশের বৃহত্তর রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, কুষ্টিয়া, ফরিদপুর প্রভৃতি অঞ্চলে আখ চাষ অধিক পরিমাণে হয়। ২০২৩-২৪ সালে বাংলাদেশে প্রায় ২,৯৮৩ হাজার মেট্রিক টন আখ উৎপন্ন হয়। তবে আখ উৎপাদনে এদেশ এখনও স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারেনি। ফলে প্রায় প্রতিবছর বিশ্ববাজার হতে প্রচুর চিনি আমদানি করতে হয়। ২০২২ সালে প্রায় ৮৭৫.২৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের চিনি আমদানি করতে হয়। অপরপক্ষে, বাংলাদেশে অর্থকরী ফসলের মধ্যে চা অন্যতম। বর্তমানে এটি দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জন কারী ফসল। বাংলাদেশের সিলেট, হবিগঞ্জ, মৌলভী বাজার, রাঙামাটি প্রভৃতি জেলায় চা চাষ হয়। দেশে উৎপাদিত চায়ের প্রায় ৭০ ভাগ বিদেশে রপ্তানি হয়। ২০২৩-২৪ সালে চা রপ্তানির পরিমাণ ছিল ৩ মিলিয়ন মার্কিন ডলার। যুক্তরাজ্য, পাকিস্তান, মিশর, রাশিয়া ও আমেরিকা যুক্তরাষ্ট্র চায়ের প্রধান ক্রেতা। অতএব, উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি চা বাংলাদেশের দ্বিতীয় প্রধান রপ্তানি ফসল, যা বৈদেশিক মুদ্রা অর্জনে প্রধান ভূমিকা পালন করে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১১ : বাংলাদেশের সম্পদ ও শিল্প (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১১ : বাংলাদেশের সম্পদ ও শিল্প (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'Q ও 'P চিহ্নিত স্থানে উৎপাদিত ফসল দুইটির মধ্যে…
উদ্দীপক

Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
