চিত্রে 'A [গণিত] দ্বারা চিহ্নিত বনভূমিটির বর্ণনা দাও।
উত্তর: চিত্রে 'A [গণিত] চিহ্নিত স্থানের বনভূমি হলো ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি। নিচে বনভূমিটির বর্ণনা দেওয়া হলো- বাংলাদেশের প্লাইস্টোসিন কালের সোপান সমূহে যেমন- ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, রংপুর ও দিনাজপুরে ক্রান্তীয় পাতাঝরা বৃক্ষের বনভূমি দেখা যায়। এ বনভূমির প্রধান বৃক্ষ শাল। তাই একে শালবনও বলা হয়। এ বনভূমিতে পরিমিত তাপ ও বৃষ্টি পাতের অভাবে শীতকালে সমস্ত গাছের পাতা ঝরে যায়। গ্রীষ্মকালে আবার নতুন পাতা গজায়। এ বনে শাল ছাড়াও, গজারি, কড়ই, হিজল, জারুল, আমলকি প্রভৃতি বৃক্ষ পাওয়া যায়। শালবনে প্রাণী বৈচিত্র্য তুলনামূলক ভাবে কম হলেও এটি বাংলাদেশের বাস্তুতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। প্রাণীদের মধ্যে শিয়াল, বানর, বনবিড়াল, সজারু, বন্য শয়োর প্রভৃতি উল্লেখযোগ্য।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১১ : বাংলাদেশের সম্পদ ও শিল্প (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১১ : বাংলাদেশের সম্পদ ও শিল্প (Full Syllabus) · সৃজনশীল
চিত্রে 'A দ্বারা চিহ্নিত বনভূমিটির বর্ণনা দাও।
উদ্দীপক

Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
