'B [গণিত] ও 'C [গণিত] চিহ্নিত বনভূমির মধ্যে কোনটি পর্যটন শিল্পের জন্য অধিক সম্ভাবনাময়? বিশ্লেষণ কর।
উত্তর: চিত্রে 'B [গণিত] ও 'C [গণিত] চিহ্নিত বন ভূমিন্বয় হলো যথাক্রমে ক্রান্তীয় চিরহরিৎ এবং পাতাঝরা গাছের বনভূমি ও ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি। এ দুটি বনভূমির মধ্যে 'B [গণিত] চিহ্নিত বনভূমিটি পর্যটন শিল্পের জন্য অধিক সম্ভাবনাময়। নিচে বিশ্লেষণ করা হলো- বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে ক্রান্তীয় চিরহরিৎ এবং পাতাঝরা গাছের বনভূমি দেখা যায়। এ বনভূমির গাছের পাতা একসঙ্গে ঝরে না বলে এ অঞ্চল সারা বছর সবুজ থাকে। এ বন ভূমিতে ময়না, তেলসুর, চাপালিস, গর্জন, গামারি, জারুল, বাঁশ, বেত ইত্যাদি গাছ এবং হাতি, শূকর; বিভিন্ন পাখি ও বন্যপ্রাণী রয়েছে। এই বৈচিত্র্য পর্যটকদের জন্য আকর্ষণীয়। পাহাড়ে ঘেরা সবুজ প্রকৃতি, বিশেষ করে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনের পার্বত্য অঞ্চল, সিলেটের চা বাগান, ঝরনা পর্যটকদের কাছে ভিন্ন ভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন রূপে ধরা দেয়। এছাড়াও কাপ্তাই হ্রদ, সাজেক ভ্যালি, নীলগিরি ও মাধবকুণ্ডের মতো স্থান পর্যটনের জনপ্রিয় গন্তব্য। ট্রেকিং, হাইকিং এবং প্রকৃতি ফটোগ্রাফির জন্য এই বনভূমি আদর্শ। অন্যদিকে বাংলাদেশে ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, দিনাজপুর ও রংপুর জেলায় ক্রান্তীয় পাতাঝরা বনভূমির অবস্থান। একে শালবনও বলা হয়। শীতকালে এ বনের সমস্ত পাতা ঝরে যায় এবং গ্রীষ্মকালে নতুন করে গজায়। শালবনের পাতাঝরা প্রকৃতি শরৎ ও শীতকালে একটি অনন্য দৃশ্য সৃষ্টি করে, যা পর্যটকদের জন্য আকর্ষণীয়। গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান ও মধুপুর জাতীয় উদ্যান শালবনের জনপ্রিয় পর্যটন স্থান। এ বনভূমিতে হরিণ, বানর, বিভিন্ন প্রজাতির পাখি এবং কখনো কখনো বড় শিকারি প্রাণী দেখা যায়। যা পর্যটকদের আকর্ষণ করে। তবে অবকাঠামোগত দুর্বলতা, প্রচার, বিপণন ও নিরাপত্তার জন্য এ বনভূমি অঞ্চলে পর্যটক বেশি আগমন করে না। অতএব, উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি, ক্রান্তীয় চিরহরিৎ এবং পাতাঝরা গাছের বনভূমি পর্যটন শিল্পের জন্য অধিক সম্ভাবনাময়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১১ : বাংলাদেশের সম্পদ ও শিল্প (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১১ : বাংলাদেশের সম্পদ ও শিল্প (Full Syllabus) · সৃজনশীল
'B ও 'C চিহ্নিত বনভূমির মধ্যে কোনটি পর্যটন শিল্পের জন্য অধিক সম্ভ…
উদ্দীপক

Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
