'A [গণিত] চিহ্নিত বনভূমির বর্ণনা দাও।
উত্তর: চিত্রে 'A [গণিত] চিহ্নিত স্থানে বাংলাদেশের স্রোতজ বনভূমি বা সুন্দরবন দেখানো হয়েছে। সুন্দরবন হলো বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও ভারতের পশ্চিমবঙ্গের কিছু অংশে অবস্থান করছে। সুন্দরবনের মোট আয়তন ১০,০০০ বর্গকিলোমিটার। যার মধ্যে বাংলাদেশে ৬,০০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে। সুন্দরবন রয়েল বেঙ্গল টাইগারের প্রধান আবাসস্থল। অন্যান্য প্রাণীর মধ্যে রয়েছে চিত্রা হরিণ, কুমির, বন্য শূকর, বানর, বিভিন্ন প্রজাতির পাখি, মাছ ও কীটপতঙ্গ। এটি জবৈচিত্র্যে ভরপুর একটি অঞ্চল। সুন্দরবনের প্রধান বৃক্ষ সুন্দরী। এছাড়াও অন্যান্য উদ্ভিদের মধ্যে গেওয়া, গরান, কেওড়া, ধুন্দল, গোলপাতা প্রভৃতি প্রধান। সুন্দরবন থেকে মধু, মোম, কাঠ, মাছ প্রভৃতি সংগ্রহ করে আশেপাশের মানুষ জীবিকা নির্বাহ করে। এছাড়াও এ বন পর্যটন শিল্পের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে অবদান রাখে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১১ : বাংলাদেশের সম্পদ ও শিল্প (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১১ : বাংলাদেশের সম্পদ ও শিল্প (Full Syllabus) · সৃজনশীল
'A চিহ্নিত বনভূমির বর্ণনা দাও।
উদ্দীপক

Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
