মানচিত্রে 'B [গণিত] ও 'C [গণিত] চিহ্নিত বনভূমিদ্বয়ের মধ্যে কোনটি বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখে তা বিশ্লেষণ কর।
উত্তর: মানচিত্রে B ও C চিহ্নিত বনভূমিদ্বয় যথাক্রমে ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি এবং স্রোেতজ বনভূমি বা সুন্দরবন। স্রোেতজ বনভূমি বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখে। বাংলাদেশের প্লাইস্টোসিনকালের সোপানসমূহে (মধুপুর ও ভাওয়াল গড় এবং বরেন্দ্রভূমি) এই বনভূমি রয়েছে। ক্রান্তীয় অঞ্চলে যেসব গাছের পাতা বছরে একবার সম্পূর্ণ ঝরে যায় সেগুলোকে ক্রান্তীয় পাতাঝরা গাছ বলা হয়। ধূসর ও লালচে রঙের মৃত্তিকাময় অঞ্চলে এই বনভূমি দেখা যায়। এ বনভূমি অঞ্চল শাল, গজারি, কড়ই, হিজল, বহেরা, হরতকী, কাঁঠাল, নিম প্রভৃতি বনজ সম্পদে সমৃদ্ধ। অন্যদিকে, সুন্দরবন থেকে সংগৃহীত কাঠ দিয়ে রেললাইনের স্লিপার, মোটরগাড়ি, লঞ্চ ও বৈদ্যুতিক খুঁটি তৈরি করা হয়। এখানকার প্রাণীর চামড়া, দাঁত, শিং বিদেশে রপ্তানি করা হয়। এ বন হতে প্রাপ্ত কাঁচামালের ওপর নির্ভর করে কর্ণফুলী ও খুলনা নিউজপ্রিন্ট কারখানা গড়ে উঠেছে। স্রোতজ বনভূমি বা সুন্দরবন থেকে সংগৃহীত সম্পদ নির্মাণ উপকরণ, কৃষি উন্নয়ন, শিল্পের উন্নয়ন, পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সরকারের রাজস্ব আয় বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করছে। আবার, এ বনভূমি প্রাকৃতিক ঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, টাইফুন, জীববৈচিত্র্য রক্ষা, মাটির ক্ষয়রোধ, ভূমিধস রোধ, বৃষ্টিপাত বৃদ্ধি, আবহাওয়া আর্দ্র রাখা ও বন্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং স্রোতজ বনভূমি বা সুন্দরবন অর্থনৈতিক উন্নয়ন ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা রাখে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১১ : বাংলাদেশের সম্পদ ও শিল্প (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১১ : বাংলাদেশের সম্পদ ও শিল্প (Full Syllabus) · সৃজনশীল
মানচিত্রে 'B ও 'C চিহ্নিত বনভূমিদ্বয়ের মধ্যে কোনটি বাংলাদেশের অর্…
উদ্দীপক

Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
