'A [গণিত] ও 'B [গণিত] স্থানের বনভূমি কি একই ধরনের? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] হলো ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি এবং 'B [গণিত] হলো ক্রান্তীয় চিরহরিৎ ও পাতাঝরা গাছের বনভূমি। বাংলাদেশের প্রকৃতি ও শিল্পে এ দুই ধরনের বনভূমিই ব্যাপক ভূমিকা পালন করে। বিভিন্ন নির্মাণ উপকরণ যেমন- বাঁশ, কাঠ, বেত; শিল্পের উপকরণ যেমন- কাগজ, রেয়ন, দিয়াশলাই, ফাইবার, বোর্ড, খেলার সরঞ্জাম ইত্যাদি এ দুটি বনের বনজ সম্পদের ওপর নির্ভরশীল। যেমন-কর্ণফুলী কাগজকল ক্রান্তীয় চিরহরিৎ এবং পাতাঝরা বৃক্ষের বনভূমিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এছাড়াও যোগাযোগ ক্ষেত্রে রেললাইনের স্লিপার, মোটর গাড়ি, নৌকা, লঞ্চ, জাহাজের কাঠামো, বৈদ্যুতিক খুঁটি ইত্যাদি তৈরিতেও এ দুটি বনভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে, জীববৈচিত্র্য রক্ষা, মাটি ও ভূমিক্ষয় রোধ, ভূমিধস রোধ, বৃষ্টিপাত বৃদ্ধি, আবহাওয়া আর্দ্র রাখা ও বন্যা নিয়ন্ত্রণ প্রভৃতি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বনভূমি দুটি গুরুত্বপূর্ণ অবদান রাখে। সুতরাং উদ্দীপকে 'A [গণিত] ও 'B [গণিত] অর্থাৎ ক্রান্তীয় পাতাঝরা এবং ক্রান্তীয় চিরহরিৎ গাছের বনভূমি বিভিন্নভাবে প্রকৃতি ও শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১১ : বাংলাদেশের সম্পদ ও শিল্প (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১১ : বাংলাদেশের সম্পদ ও শিল্প (Full Syllabus) · সৃজনশীল
'A ও 'B স্থানের বনভূমি কি একই ধরনের? মতামত দাও।
উদ্দীপক

Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
