প্রত্যয় ও জাফর এর শিল্পের মধ্যে কোনটি বাংলাদেশের অর্থনীতিতে অধিক ভূমিকা রাখছে? তুলনামূলক বিশ্লেষণ করে তোমার মতামত দাও।
উত্তর: প্রত্যয় ও জাফর যথাক্রমে তৈরি পোশাক ও পর্যটন শিল্পে কর্মরত। এ দুটির শিল্পের মধ্যে তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতিতে অধিক ভূমিকা রাখছে। তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি করে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে। (২০১৬-২০১৭ সালে ৮১.২৩%; সূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৭)। অন্যদিকে পর্যটনশিল্প একটি সম্ভাবনাময় খাত হলেও এ শিল্পটি দেশে এখনও প্রাথমিক স্তরে অবস্থান করছে। এ খাতে বাংলাদেশের আয় প্রায় ১৮২.৫ (২০১৭) বিলিয়ন টাকা এবং প্রায় ২৫,০০০ জন সরাসরি এ খাতে কর্মরত। বাংলাদেশ একটি জনবহুল দেশ। এ অনুপাতে কর্মসংস্থানের স্বল্পতা বিদ্যমান। তবে পোশাক শিল্পে দেশের জনগোষ্ঠীর এক বৃহৎ অংশ (প্রায় ৪ মিলিয়ন) নিয়োজিত রয়েছে। যে সমস্ত লোকজন এ শিল্পে নিয়োজিত রয়েছে তাদের আর্থসামাজিক উন্নতি সাধিত হচ্ছে। আর এ উন্নতি ব্যক্তি থেকে রাষ্ট্রীয় পর্যায়ে; অর্থনীতিতে সুফল বয়ে আনছে। বাংলাদেশে শ্রম সস্তা বলে উৎপাদিত পোশাকে খরচ কম হয় এবং অন্যান্য দেশের তুলনায় কম মূল্যে বিদেশে রপ্তানি করতে পারে। ফলশ্রুতিতে আন্তর্জাতিক বাজারে এর পর্যাপ্ত চাহিদা রয়েছে। এ খাতে এখন শিক্ষিত জনগোষ্ঠীও কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। তাছাড়া বৈদেশিক বাণিজ্যে ভারসাম্য রক্ষা ক্ষেত্রে তৈরি পোশাক রপ্তানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সার্বিক পর্যালোচনা করলে দেখা যায়, পর্যটন শিল্পে বাংলাদেশে এগিয়ে যাওয়ার প্রচেষ্টায়। অন্যদিকে বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্পকে একটি অগ্রসরমান খাত হিসেবে বিবেচনা করা হয়। এ শিল্প থেকে আয়কৃত অর্থে বাংলাদেশের বিপুল জনগোষ্ঠী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সুফল ভোগ করছে, যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে সহায়তা করছে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১১ : বাংলাদেশের সম্পদ ও শিল্প (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১১ : বাংলাদেশের সম্পদ ও শিল্প (Full Syllabus) · সৃজনশীল
প্রত্যয় ও জাফর এর শিল্পের মধ্যে কোনটি বাংলাদেশের অর্থনীতিতে অধিক ভূ…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
