কোন অর্থকরী ফসল বাংলাদেশের উত্তর-পূর্বাংশে চাষের জন্য বেশি উপযোগী? ব্যাখ্যা করো।
উত্তর: অর্থকরী ফসল চা বাংলাদেশের উত্তর-পূর্বাংশে চাষের জন্য উপযোগী। পানি নিষ্কাশনবিশিষ্ট ঢালু জমিতে চা চাষ ভালো হয়। চা চাষের জন্য উষ্ণ ও আর্দ্র জলবায়ু; [গণিত] সেলসিয়াস তাপমাত্রা এবং ২৫০ সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন। উর্বর লৌহ ও জৈব পদার্থ মিশ্রিত দোয়াঁশ মাটিতে চা চাষ ভালো হয়। চা চাষের এসব অনুকূল অবস্থা বাংলাদেশের উত্তর-পূর্বাংশের পাহাড়ি অঞ্চলে (সিলেট, মৌলভীবাজার) বিদ্যমান থাকায় এখানে অধিক চা উৎপন্ন হয়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১১ : বাংলাদেশের সম্পদ ও শিল্প (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১১ : বাংলাদেশের সম্পদ ও শিল্প (Full Syllabus) · সৃজনশীল
কোন অর্থকরী ফসল বাংলাদেশের উত্তর-পূর্বাংশে চাষের জন্য বেশি উপযোগী? ব্যাখ্যা করো।
উত্তর
