অর্থনৈতিক সমৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় 'X [গণিত] ও 'Z [গণিত] বনভূমির গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: 'X [গণিত] ও 'Z [গণিত] যথাক্রমে স্রোতজ বনভূমি ও ক্রান্তীয় পাতাঝরা বনভূমি নির্দেশ করে। ক্রান্তীয় পাতাঝরা বনভূমির বনজ সম্পদ নির্মাণ সামগ্রী এবং পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সহায়তা করছে। অপরদিকে স্রোতজ বনভূমি থেকে সংগৃহীত সম্পদ নির্মাণ উপকরণ, কৃষি উন্নয়ন, শিল্পের উন্নতি, পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সরকারের রাজস্ব আয় বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করছে। এ বনে প্রচুর পরিমাণ মধু, মোম পাওয়া যায় যা মূল্যবান অর্থনৈতিক সম্পদ। এ বনকে কেন্দ্র করে গড়ে ওঠেছে স্থানীয় বহু মানুষের পেশা। যা তাদের জীবিকা উপার্জনের একমাত্র মাধ্যম। ইউনেস্কো এ বনটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা দিয়েছে। তাই এটি আন্তর্জাতিক সম্পদও বটে। উপরিউক্ত বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশের এ দুটি স্থানের বনজ সম্পদ অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। উপরন্তু জীববৈচিত্র্য রক্ষা, ভূমিক্ষয় রোধ, বৃষ্টিপাত বৃদ্ধি, আবহাওয়া আর্দ্র রাখা, বন্যা নিয়ন্ত্রণ তথা পরিবেশের ভারসাম্য রক্ষায়ও বনভূমিদ্বয়ের গুরুত্ব অপরিসীম। বিশেষত উপকূলীয় সুন্দরবন পরিবেশের স্বাভাবিকতা বজায় রাখার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, যেমন- জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ে ঢাল হিসেবে কাজ করে। ফলে পরিবেশগত বিপর্যয় এড়ানো সম্ভম্ব হয়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১১ : বাংলাদেশের সম্পদ ও শিল্প (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১১ : বাংলাদেশের সম্পদ ও শিল্প (Full Syllabus) · সৃজনশীল
অর্থনৈতিক সমৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় 'X ও 'Z বনভূমির গুরু…
উদ্দীপক

Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
