গ্রীষ্মকালে পাট চাষ বেশি হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকে এবং প্রচুর বৃষ্টিপাত হয়। তাই গ্রীষ্মকালে পাট চাষ বেশি হয়। পাট চাষের জন্য অধিক তাপমাত্রা (২০° থেকে ৩৫° সেলসিয়াস) এবং প্রচুর বৃষ্টিপাতের (১৫০ থেকে ২৫০ সেন্টিমিটার) প্রয়োজন হয়। নদীর অববাহিকায় পলিযুক্ত দোআঁশ মাটি পাট চাষের জন্য বিশেষ সহায়ক। এ ধরনের তাপমাত্রা ও বৃষ্টিপাত উষ্ণ অঞ্চলে দেখা যায়। তাই পাটকে উষ্ণ অঞ্চলের ফসল বলা হয়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১১ : বাংলাদেশের সম্পদ ও শিল্প (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১১ : বাংলাদেশের সম্পদ ও শিল্প (Full Syllabus) · সৃজনশীল
গ্রীষ্মকালে পাট চাষ বেশি হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর
