দৃশ্যকল্প-২ ও ৩ এ বর্ণিত ফসল দুটির মধ্যে কোনটি দেশের অর্থনীতিতে অধিক ভূমিকা রাখছে? উত্তরের সপক্ষে মতামত দাও।
উত্তর: দৃশ্যকল্প-২ ও ৩ অনুযায়ী সিলেটে চা ও জামালপুরে পাট চাষ হয়। এ দুটি ফসলের মধ্যে পাট বাংলাদেশের অর্থনীতিতে অধিক ভূমিকা রাখছে। কুটির শিল্পের প্রধান কাঁচামাল হলো পাট, যা দ্বারা বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয়। এ ফসলটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখছে। পাট দ্বারা চট, বস্তা, বেডিং বাঁধার চট, থলে, পাটের কাপড়, কার্পেট, কার্পেটের নিচের অংশ, দড়ি, শিকে টারউলিন, ক্যানভাস, পাকানো সুতা, সুতলি, ব্যাগ ও বস্ত্র, পাটের কম্বল, সতরঞ্জি, ফিতা প্রভৃতি তৈরি করা হয়। দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে আন্তর্জাতিকভাবে পাটজাত দ্রব্যাদি সুনাম অর্জন করেছে। পাট শিল্প স্থাপনের ফলে দেশের বেকার সমস্যা লাঘব হয়েছে। দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে পাটকলের সংখ্যা ২০৫। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, মিশর, কানাডা, রাশিয়া, পোল্যান্ড, বুলগেরিয়া, বেলজিয়াম, ইতালি, জার্মানি, জাপান, ফ্রান্স, প্রভৃতি দেশ বাংলাদেশের পাট শিল্পের উৎপাদিত দ্রব্যের প্রধান ক্রেতা। অন্যদিকে চা বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বাংলাদেশে চা রপ্তানিও করে থাকে। কিন্তু কর্মসংস্থান ও বাজার বিবেচনায় তা পাটের মতো ব্যাপক নয়। সুতরাং আমি মনে করি, পাট ফসলটি দেশের অর্থনীতিতে অধিক ভূমিকা রাখছে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১১ : বাংলাদেশের সম্পদ ও শিল্প (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১১ : বাংলাদেশের সম্পদ ও শিল্প (Full Syllabus) · সৃজনশীল
দৃশ্যকল্প-২ ও ৩ এ বর্ণিত ফসল দুটির মধ্যে কোনটি দেশের অর্থনীতিতে অধি…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
