মানচিত্রে 'A [গণিত] চিহ্নিত স্থানের বনভূমির বর্ণনা দাও।
উত্তর: মানচিত্রে 'A [গণিত] চিহ্নিত বনভূমিটি হলো ক্রান্তীয় চিরহরিৎ এবং পাতাঝরা গাছের বনভূমি।বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশের জেলাগুলো খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের প্রায় সব অংশে এবং চট্টগ্রাম অঞ্চলের কিছু অংশে ক্রান্তীয় চিরহরিৎ এবং পাতাঝরা গাছের বনভূমি দেখা যায়। এই বনভূমি পাহাড়ি অঞ্চলে গড়ে উঠে। পাহাড়ের অধিক বৃষ্টিপ্রবণ অঞ্চলে ক্রান্তীয় চিরহরিৎ গাছের বনভূমি দেখা যায়। যেখানে বৃষ্টি বেশি হয় সেখানে সবুজ গাছপালা বেশি হয়, যাকে চিরহরিৎ বলা হয়। ক্রান্তীয় অঞ্চলে গড়ে উঠেছে বলে এটি ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি নামে পরিচিত। অন্যদিকে পাহাড়ের বিপরীত পার্শ্বে যেখানে কম বৃষ্টি হয় সেখানে পাতাঝরা গাছের বনভূমি দেখা যায়। সুতরাং উক্ত অঞ্চলে বৃষ্টির তারতম্যের কারণে দুই ধরনের বনভূমি তথা ক্রান্তীয় চিরহরিৎ এবং পাতাঝরা বনভূমি গড়ে উঠে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১১ : বাংলাদেশের সম্পদ ও শিল্প (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১১ : বাংলাদেশের সম্পদ ও শিল্প (Full Syllabus) · সৃজনশীল
মানচিত্রে 'A চিহ্নিত স্থানের বনভূমির বর্ণনা দাও।
উদ্দীপক

Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
