বিভিন্ন উদ্ভিদের উন্নয়নে আমজাদ সাহেবের কৌশলের প্রয়োগ লাভজনক- বিশ্লেষণ কর।
উত্তর: বিভিন্ন উদ্ভিদের উন্নয়নে আমজাদ সাহেবের টিস্যু কালচার প্রযুক্তির প্রয়োগ লাভজনক নিচে তা বিশ্লেষণ করা হলো: ১. উন্নত জাত উদ্ভাবনে ব্যাপক সাফল্য পাওয়া গেছে। ২. এর মাধ্যমে উদ্ভিদাংশ থেকে কম সময়ের মধ্যে একই বৈশিষ্ট্যসম্পন্ন অসংখ্য চারা সৃষ্টি করা যায়। ৩. সহজেই রোগমুক্ত, বিশেষ করে ভাইরাসমুক্ত চারা উৎপাদন করা যায়। ৪. ঋতুভিত্তিক চারা উৎপাদনের সীমাবদ্ধতা থেকে মুক্ত হওয়া যায়। ৫. স্বল্পসময়ে কম জায়গার মধ্যে যথেষ্ট সংখ্যক চারা উৎপাদনের সুবিধা থাকায় চারা মজুদের সমস্যা এড়ানো যায়। ৬. যেসব উদ্ভিদ বীজের মাধ্যমে বংশবিস্তার করে না, সেগুলোর চারাপ্রাপ্তি এবং স্বল্পব্যয়ে দ্রুত সতেজ অবস্থায় স্থানান্তর করা যায়। ৭. বিলুপ্তপ্রায় উদ্ভিদ উৎপাদন এবং সংরক্ষণ করতে টিস্যু কালচার নির্ভরযোগ্য প্রযুক্তি হিসেবে স্বীকৃত। ৮. যেসব ভ্রূণে শস্যকলা থাকে না, সেসব ভ্রূণ কালচার করে সরাসরি উদ্ভিদ সৃষ্টি করা যায়। ৯. যে সকল উদ্ভিদে যৌনজনন অনুপস্থিত অথবা প্রাকৃতিকভাবে জননের হার কম, তাদের দ্রুত সংখ্যাবৃদ্ধির ব্যবস্থা করা যায়। উপরের আলোচনা থেকে' তাই বলা যায় যে, বিভিন্ন উদ্ভিদের উন্নয়নে আমজাদ সাহেবের কৌশলের প্রয়োগ অর্থাৎ টিস্যু কালচার অত্যন্ত লাভজনক।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১৪ : জীবপ্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১৪ : জীবপ্রযুক্তি · সৃজনশীল
বিভিন্ন উদ্ভিদের উন্নয়নে আমজাদ সাহেবের কৌশলের প্রয়োগ লাভজনক- বিশ্লে…
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর