জামাল সাহেবের ব্যবহৃত শেষোক্ত পদ্ধতিটি অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- যুক্তি দাও।
উত্তর: জামাল সাহেব কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের নতুন প্রজাতির উদ্ভিদ সৃষ্টির উদ্দেশ্যে শেষোক্ত পদ্ধতিতে DNA-র পরিবর্তন অথবা সংযোজন করেছিলেন। অর্থাৎ জামাল সাহেবের শেষোক্ত পদ্ধতিটি হলো রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি। এ প্রযুক্তি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই প্রযুক্তির মাধ্যমে নতুন ও উন্নত বৈশিষ্ট্যসম্পন্ন জীব সৃষ্টি দ্বারা মানুষ সর্বোত্তমভাবে লাভবান হতে পারে। এই প্রযুক্তির সাহায্যে ক্ষতিকর পোকামাকড় ও ভাইরাস প্রতিরোধী ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে। যেমন- বিটি ভূট্টা, বিটি তুলা, বিটি ধান ইত্যাদি ফসল লেপিডোপটেরা ও কলিওপটেরা বর্গের ক্ষতিকর কীটপতঙ্গের বিরুদ্ধে প্রতিরোধক্ষম। এছাড়া ভাইরাল কোট প্রোটিন জিন স্থানান্তরের মাধ্যমে টমেটো মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস প্রতিরোধী ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে। জিনগত পরিবর্তনের মাধ্যমে আগাছা-সহিষ্ণু ভূট্টা, টমেটো, তুলা ইত্যাদি ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে। ধানে ভিটামিন-'এ' তথা বিটা-ক্যারোটিন জিন স্থানান্তরের মাধ্যমে ফসলের পুষ্টিমান উন্নয়ন করা হয়েছে। গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধির জন্য 'Protein C [গণিত] জিন স্থানান্তর করা হয়েছে। মানবদেহের ইনসুলিন তৈরির জিন ব্যবহার করে কৌলিকগতভাবে পরিবর্তিত E. coli ব্যাকটেরিয়া এবং ঈস্ট হতে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা হচ্ছে, যা ডায়াবেটিস রোগের চিকিৎসায় বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। এছাড়াও পরিবেশকে দূষণমুক্ত করতে এই প্রযুক্তির ব্যবহার রয়েছে। উপরিউক্ত আলোচনা থেকে এটা সুস্পষ্ট যে, জামাল সাহেবের ব্যবহৃত শেষোক্ত পদ্ধতিটি অর্থাৎ রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি ব্যবহার করে দেশের ব্যাপক অর্থনৈতিক উন্নতি সম্ভব।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১৪ : জীবপ্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১৪ : জীবপ্রযুক্তি · সৃজনশীল
জামাল সাহেবের ব্যবহৃত শেষোক্ত পদ্ধতিটি অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর…
উদ্দীপক
Sylhet · 2016
উত্তর
উত্তর
উত্তর

উত্তর