উদ্দীপকে A প্রযুক্তির পদ্ধতি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত A প্রযুক্তিটি হলো টিস্যু কালচার। টিস্যু কালচার পদ্ধতিটি কয়েকটি ধারাবাহিক ধাপের মাধ্যমে সম্পন্ন হয়। নিচে ধাপগুলো বর্ণনা করা হলো— i. শুরুতে উন্নত গুণসম্পন্ন রোগমুক্ত উদ্ভিদকে এক্সপ্লান্টের জন্য নির্বাচন করা হয়। ii. উদ্ভিদের বৃদ্ধির জন্য অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টি, ভিটামিন, ফাইটোহরমোন, সুক্রোজ ও অ্যাগার প্রভৃতি সঠিক মাত্রায় মিশিয়ে আবাদ মাধ্যম তৈরি করা হয়। iii. অটোক্লেভ করে জীবাণুমুক্ত করার পর আবাদ মাধ্যমে এক্সপ্লান্টগুলোকে স্থাপন করা হয়। পরে নিয়ন্ত্রিত পরিবেশে আবাদ মাধ্যমে স্থাপিত টিস্যুর বার বার বিভাজনের মাধ্যমে ক্যালাস বা অণুচারা উৎপন্ন হয়। iv. মূল উৎপাদনের লক্ষ্যে নির্দিষ্ট উচ্চতা লাভের পর বিটপগুলোকে কেটে মূল উৎপাদনকারী আবাদ মাধ্যমে স্থাপন করা হয়। v. সবশেষে মূল তৈরি হওয়ার পর চারাগুলোকে মাটি ভরাপাত্রে স্থানান্তর করা হয়। পরবর্তীতে এগুলোকে ল্যাবরেটরির বাইরের পরিবেশে খাপ খাওয়ানো হয় এবং এক পর্যায়ে প্রাকৃতিক পরিবেশের মাটিতে লাগানো হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১৪ : জীবপ্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১৪ : জীবপ্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকে A প্রযুক্তির পদ্ধতি ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর