Y প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ ও প্রাণীতে নতুন গুণগত বৈশিষ্ট্য সংযোজন সম্ভব- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের 'Y [গণিত] প্রক্রিয়া বলতে রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিকে বোঝানো হয়েছে। এ প্রযুক্তি বা প্রক্রিয়ার মাধ্যমে জীবের কাঙ্ক্ষিত যেকোনো বৈশিষ্ট্যের জিনকে বা DNA খণ্ডকে রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে কেটে লাইগেজ এনজাইম সহযোগে প্লাজমিড DNA-র সঙ্গে যুক্ত করা হয়। নতুন এ DNA কে বলা হয় রিকম্বিনেন্ট DNA। এ রিকম্বিনেন্ট DNA কে উদ্ভিদ বা প্রাণিকোষে প্রবেশ করিয়ে ট্রান্সফর্মড কোষ তৈরি করা হয়। ট্রান্সফর্মড কোষ থেকে পরবর্তীতে গবেষণাগারে টিস্যুকালচারের মাধ্যমে নতুন বৈশিষ্ট্যের উদ্ভিদ বা প্রাণী তৈরি করা সম্ভব। বর্তমানে এ প্রযুক্তির মাধ্যমে কৃষিক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্ষতিকারক কীট-পতঙ্গ বা পোকামাকড় প্রতিরোধী ফসলের জাত উদ্ভাবন করা সম্ভব হয়েছে। আবার, ভাইরাস প্রতিরোধী টমেটো জাত উদ্ভাবনের ক্ষেত্রে এ প্রযুক্তির মাধ্যমে ভাইরাস কোট প্রোটিন জিন স্থানান্তর করা হয়েছে। ফসলের পুষ্টিমান উন্নয়নের ক্ষেত্রে, যেমন- ধানে ভিটামিন-A তথা বিটা ক্যারোটিন জিন স্থানান্তরের মাধ্যমে গোল্ডেন রাইস আবিষ্কার করা হয়েছে। এমনিভাবে এ প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন প্রাণীতে নতুন বৈশিষ্ট্যের সমন্বয় ঘটানো সম্ভব হয়েছে। যেমন- গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধির জন্য Protein C জিনের স্থানান্তর ঘটানো হয়েছে। ভেড়ার পশমের পরিমাণ ও গুণগতমান বৃদ্ধির জন্য CysE ও CysM জিন ভেড়ার জিনোমে স্থানান্তর করা হয়েছে। সুতরাং, সংক্ষিপ্ত এ আলোচনা তথা প্রয়োগমূলক তথ্যগুলো থেকে সহজেই বোঝা যায়, উদ্দীপকের 'Y [গণিত] প্রক্রিয়া অর্থাৎ রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদ ও প্রাণীতে নতুন গুণগত বৈশিষ্ট্য সংযোজন করা সম্ভব।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১৪ : জীবপ্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১৪ : জীবপ্রযুক্তি · সৃজনশীল
Y প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ ও প্রাণীতে নতুন গুণগত বৈশিষ্ট্য সংযোজন …
উদ্দীপক

Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর