উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তির ধাপসমূহ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তিটি হলো টিস্যুকালচার। নিচে এর ধাপসমূহ ব্যাখ্যা করা হলো- মাতৃউদ্ভিদ নির্বাচন: উন্নত গুণসম্পন্ন উদ্ভিদ অংশকে এক্সপ্ল্যান্টের জন্য নির্বাচন করা হয়। আবাদ মাধ্যম তৈরি: উদ্ভিদের বৃদ্ধির জন্য অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টি, ভিটামিন, ফাইটোহরমোন, সুক্রোজ এবং অ্যাগার সঠিক মাত্রায় মিশিয়ে আবাদ মাধ্যম তৈরি করা হয়। জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা: আবাদ মাধ্যমকে অটোক্লেভ যন্ত্রে জীবাণুমুক্ত করা হয়। পরবর্তীতে জমাট বাধা আবাদ মাধ্যমে এক্সপ্ল্যান্টগুলোকে স্থাপন করা হয় এবং নিয়ন্ত্রিত কক্ষে রাখা হয়। ফলে ক্যালাস ও অণুচারা উৎপন্ন হয়। মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর: অণুচারাসমূহকে মূল উৎপাদনকারী আবাদ মাধ্যমে স্থানান্তর করা হয়। প্রাকৃতিক পরিবেশ তথা মাঠ পর্যায়ে স্থানান্তর: মূলযুক্ত চারাগুলোকে প্রথমে ল্যাবরেটরিতে মাটি ভরা পাত্রে এবং পরবর্তীতে প্রাকৃতিক পরিবেশে সাবধানতার সাথে মাটিতে লাগানো হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১৪ : জীবপ্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১৪ : জীবপ্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তির ধাপসমূহ ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর

উত্তর
উত্তর