উদ্দীপকে শেষোক্ত সমস্যাটি সমাধানে কোন প্রযুক্তিকে ইংগিত করেছে? বিশ্লেষণ করো ।
উত্তর: উদ্দীপকের শেষোক্ত সমস্যাটি ছিলো রহিমার খামারের গরু-ছাগলের বৃদ্ধি ব্যাহত হওয়া। একদিন রহিমা একটি টিভি, অনুষ্ঠানে দেখতে পেলো বংশগতি বস্তুর প্রযুক্তিগত পরিবর্তনের মাধ্যমে এ সমস্যা সমাধান করা সম্ভব। অর্থাৎ, শেষোক্ত এ সমস্যাটি সমাধানে প্রকৃতপক্ষে রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিকে ইঙ্গিত করা হয়েছে। রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির মাধ্যমে জীবদেহে কাঙ্খিত জিনকে স্থানান্তর করা সম্ভব। এক্ষেত্রে জীবের দ্রুত বৃদ্ধির জন্য দায়ী হরমোনের জিন তার গরু-ছাগলের বংশধরদের দেহে স্থানান্তর করে পুনরায় তাদের বৃদ্ধি ঘটানো সম্ভব। রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ক্ষেত্রে নিচের ধাপ অনুসারে কাঙ্খিত জিন স্থানান্তর করা হয়। ১ম ধাপ : কাঙ্খিত DNA ও বাহক DNA নির্বাচন করতে হয়। ২য় ধাপ : উভয় DNA-র নির্দিষ্ট স্থান কাটার জন্য 'রেস্ট্রিকশন এনজাইম' ব্যবহার করতে হয়। ৩য় ধাপ : কাঙ্খিত DNA থেকে বৃদ্ধির জন্য দায়ী জিন সমন্বিত কর্তিত অংশ, বাহক DNA-র কর্তিত অংশের সঙ্গে জোড়া লাগানোর জন্য 'লাইগেজ এনজাইম' যোগ করে প্রত্যাশিত রিকম্বিনেন্ট DNA তৈরি করা হয়। পরবর্তীতে এই রিকম্বিনেন্ট DNA রহিমার খামারের গরু-ছাগলের ডিম্বাণু কোষে স্থানান্তর করে ক্লোনিং এর মাধ্যমে যে সকল বাচ্চা পাওয়া যাবে তাদের বৃদ্ধি দ্রুত ঘটবে। সুতরাং, এ আলোচনা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে, উদ্দীপকের শেষোক্ত সমস্যাটি সমাধানে ইঙ্গিত করা প্রযুক্তিটি ছিলো রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১৪ : জীবপ্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১৪ : জীবপ্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকে শেষোক্ত সমস্যাটি সমাধানে কোন প্রযুক্তিকে ইংগিত করেছে? বিশ্…
উদ্দীপক
Dhaka · 2016
উত্তর
উত্তর
উত্তর
উত্তর