চিকিৎসা ক্ষেত্রে চিত্র-B এর ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে প্রদর্শিত চিত্র-B পদ্ধতিটি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট, DNA এযুক্তি। নিচে চিকিৎসাক্ষেত্রে রিকম্বিনেন্ট DNA পদ্ধতির অবদান মুল্য়য়ন করা হলো- * জেনেটিক পরিবর্তনের মাধ্যমে, ইস্ট নামক ছত্রাক থেকে হেপাটাইটিস বি-ভাইরাসের ওষুধ (ইন্টারফেরন) তৈরি হচ্ছে। * মানবদেহের ইনসুলিন তৈরির জিন ব্যবহার করে জেনেটিকভাবে পরিবর্তিত E.coli ব্যাকটেরিয়া এবং ইস্ট থেকে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি হচ্ছে, যা মানুষের বহুমূত্র বা ডায়াবেটিস রোগের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। * জেনেটিকভাবে পরিবর্তিত E.coli ব্যাকটেরিয়া এবং ইস্ট থেকে মানববৃদ্ধির হরমোন এবং গ্র্যানুলোসাইট ম্যাক্রোফাজ স্টিমুলেটিং ফ্যাক্টর (GM-CSF) বা কলোনি উদ্দীপক উপাদান ইত্যাদি তৈরি করা হচ্ছে। এগুলো যথাক্রমে অস্বাভাবিক খাটো হওয়া রোগ, ভাইরাসজনিত রোগ, ক্যান্সার, AIDS ইত্যাদির চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। উপরের আলোচনা থেকে তাই বলা যায় যে, চিকিৎসা ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির অবদান - অনস্বীকার্য।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১৪ : জীবপ্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১৪ : জীবপ্রযুক্তি · সৃজনশীল
চিকিৎসা ক্ষেত্রে চিত্র-B এর ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক

Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর