চিত্রের ০ চিহ্নিত অঙ্গটিতে কীভাবে খাদ্যের পরিপাক সংঘটিত হয়? বর্ণনা করো।
উত্তর: চিত্রের O চিহ্নিত অঙ্গটি হলো পাকস্থলি। পরিপাকতন্ত্রের এ অঙ্গটি খাদ্য পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নিচে O চিহ্নিত অঙ্গটিতে তথা পাকস্থলিতে খাদ্য পরিপাক ক্রিয়া বর্ণনা করা হলো- খাদ্য মুখগহ্বর থেকে অন্ননালির মধ্য দিয়ে পাকস্থলিতে প্রবেশ করে। পাকস্থলিতে খাদ্য আসার পর অন্তঃপ্রাচীরের গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস ক্ষরিত হয়। এই রস খাদ্য পরিপাকে সাহায্য করে। গ্যাস্ট্রিক রসে প্রধানত হাইড্রোক্লোরিক এসিড ও পেপসিনোজেন নামক এনজাইম থাকে। হাইড্রোক্লোরিক এসিড খাদ্যের ক্ষতিকর অণুজীবকে ধ্বংস করে এবং নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে। এই সক্রিয় পেপসিন আমিষ জাতীয় খাবারকে ভেঙ্গে দুই বা ততোধিক অ্যামাইনো এসিড দ্বারা গঠিত যৌগ-পলিপেপটাইডে (প্রোটিওজ ও পেপটোন) রূপান্তরিত করে। পাকস্থলিতে মূলত আমিষ জাতীয় খাবারই পরিপাক হয়, কিন্তু শর্করা ও স্নেহজাতীয় খাবার পরিপাক হয় না। কারণ শর্করা ও স্নেহজাতীয় খাবার পরিপাকের জন্য প্রয়োজনীয় এনজাইমগুলো পাকস্থলিতে অনুপস্থিত। উপরোক্ত এনজাইমের ক্রিয়া ছাড়াও পাকস্থলির অনবরত সংকোচন ও প্রসারণের কারণে খাদ্য অর্ধতরল মিশ্রমণ্ডে পরিণত হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · সৃজনশীল
চিত্রের ০ চিহ্নিত অঙ্গটিতে কীভাবে খাদ্যের পরিপাক সংঘটিত হয়? বর্ণনা …
উদ্দীপক

Sylhet · 2016
উত্তর
উত্তর
উত্তর
উত্তর