বিভিন্ন রোগ প্রতিরোধে তিন জনের পছন্দের খাবার গুলোর মধ্যে কোন গুলো বেশি কার্যকরী হবে- বিশ্লেষণ করো।
উত্তর: বিভিন্ন রোগ প্রতিরোধে সাদ আবদুল্লাহ, আলী আবদুল্লাহ দুধ, পনির, ডিম ও মাংস অর্থাৎ আমিষজাতীয় খাদ্য এবং তার বোন আয়েশা ফলমূল অর্থাৎ ভিটামিন ও খনিজ সমৃদ্ধ খাদ্য খেতে পছন্দ করে। বিভিন্ন রোগ প্রতিরোধে ফলমূল অর্থাৎ আয়েশার পছন্দের খাবার গুলোই বেশি কার্যকরী হবে। নিচে যুক্তিসহ এর কারণ বিশ্লেষণ করা হলো- দুধ, ডিম, পনির ও মাংস হলো প্রাণিজ আমিষ সমৃদ্ধ খাদ্য। এরা মূলত দেহের বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ করে। তবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে এদের বিশেষ কোন ভূমিকা নেই। অপরদিকে ফলমূলে বিভিন্ন প্রকার ভিটামিন ও খনিজ পদার্থ বিদ্যমান। খুব সামান্য পরিমাণে দেহে উপস্থিত থেকে এরা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। দেহে ভিটামিনের অভাব দেখা দিলে বিভিন্ন ভিটামিনের অভাবজনিত সমস্যা দেখা দেয়। এতে দেহের মারাত্মক আকারে স্থায়ীভাবে ক্ষতি হতে পারে। এমনকি মৃত্যুও ঘটতে পারে। ভিটামিনের অভাবে রাতকানা, রিকেটস, অস্টিওমেলাশিয়াসহ বিভিন্ন রোগ হয়। এছাড়াও খনিজ পদার্থ দেহকে বিভিন্ন রোগ হতে রক্ষা করে। খনিজের অভাবে গলগণ্ড, রক্তশূন্যতাসহ বিভিন্ন রোগ দেখা যায়, একমাত্র যথাযথ মাত্রায় ফলমূল খেলেই তা হতে রক্ষা পাওয়া সম্ভব। অর্থাৎ বিভিন্ন রোগ প্রতিরোধে তিন জনের পছন্দের খাবার গুলোর মাঝে আয়েশার খাবার গুলো অর্থাৎ ফলমূল বেশি কার্যকরী হবে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · সৃজনশীল
বিভিন্ন রোগ প্রতিরোধে তিন জনের পছন্দের খাবার গুলোর মধ্যে কোন গুলো ব…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
