সকালবেলা সালোকসংশ্লেষণ বেশি হয় কেন?
উত্তর: সকালবেলা সূর্যালোকের তীব্রতা বাড়ার সাথে সাথে সালোকসংশ্লেষণের হারও বাড়তে থাকে। দুপুরের সূর্যের প্রখর তাপে উদ্ভিদ দেহের আর্দ্রতা কমে যায়। অতিরিক্ত বাষ্পায়ন রোধ করতে পাতার বেশ কিছু পত্ররন্দ্র বন্ধ হয়ে যায়। ফলে গ্যাসীয় আদান-প্রদান (CO₂ গ্রহণ) কমে যায়। ফলে দুপুরে বা বিকালে সালোকসংশ্লেষণের হার তুলনামূলক ভাবে কমে যায়। তাই সকালবেলাই মূলত সালোকসংশ্লেষণ বেশি হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · সৃজনশীল
সকালবেলা সালোকসংশ্লেষণ বেশি হয় কেন?
উত্তর
