উদ্দীপকে ডাক্তারের পরামর্শের যথার্থতা তুহিনের BMI-এর মানের সাপেক্ষে মূল্যায়ন করো।
উত্তর: সুস্থ জীবনযাপনের জন্য মানব শরীরে সঠিক BMI থাকা প্রয়োজন। সুস্বাস্থ্যের জন্য BMI-এর আদর্শ মান হচ্ছে [গণিত] অথচ তুহিনের BMI হচ্ছে [গণিত] যা সুস্বাস্থ্যের আদর্শ মান থেকে অনেক উপরে। তুহিনের BMI মান থেকে বোঝা যায়, সে অতিরিক্ত মোটা এবং তার মৃত্যুর ঝুঁকিও রয়েছে। BMI-এর মানকে আদর্শ পর্যায়ে আনতে তুহিনকে তার খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। তাকে বার্গার খাওয়া থেকে বিরত থাকতে হবে এবং প্রচুর পরিমাণে শাকসবজি, ফলমূল, দুধ ইত্যাদি খাওয়ার অভ্যাস করতে হবে। উদ্ভিজ্জ প্রোটিন এবং মাছ খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এ ছাড়া তুহিনকে পরিশ্রমী হতে হবে। প্রতিদিন তাকে এক ঘণ্টা মাঝারি মানের শরীর চর্চা যেমন- হাঁটা, জগিং, দৌড়, সাঁতার কাটা, খেলাধুলা ইত্যাদি করতে হবে। এতে তার BMI মান ধীরে ধীরে স্বাভাবিক বা আদর্শ পর্যায়ে নেমে আসবে। সুতরাং, তুহিনের BMI-এর মানের সাপেক্ষে তার অভ্যাসের পরিবর্তন আনতে ডাক্তারের পরামর্শ যথার্থ ছিল।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে ডাক্তারের পরামর্শের যথার্থতা তুহিনের BMI-এর মানের সাপেক্ষে…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
