উক্ত সরল কণাসমূহ দেহের গঠন ও কার্যক্রমের জন্য আবশ্যক- বিশ্লেষণ করো।
উত্তর: পৌষ্টিকনালির 'A [গণিত] অংশে অর্থাৎ ক্ষুদ্রান্ত্রে অধিকাংশ খাদ্যের পরিপাক ঘটে থাকে এবং সরল কণায় পরিণত হয়। এখানে শর্করা গ্লুকোজে পরিণত হয়। আমিষ অ্যামাইনো এসিড ও সরল পেপটাইডে এবং স্নেহ পদার্থ ফ্যাটি এসিড ও গ্লিসারলে পরিণত হয়। এ সরল কণাসমূহ জীবের দেহ গঠন ও অন্যান্য কার্যক্রমের জন্য আবশ্যক। আমিষ তথা অ্যামাইনো এসিড ও সরল পেপটাইড জীবের দেহ গঠনে মুখ্য ভূমিকা পালন করে থাকে। এ সরল কণার অভাবে জীবের দেহ গঠন বিঘ্নিত হয়। একারণে আমিষকে তথা অ্যামাইনো এসিড ও সরল পেপটাইডকে দেহ গঠনের মুখ্য উপাদান বলা হয়। আবার শর্করা বা গ্লুকোজ দেহে শ্বসনের মাধ্যমে শক্তি উৎপন্ন করে। এ শক্তি ব্যবহার করে জীব সকল কার্যক্রম পরিচালনা করে। এছাড়া স্নেহ পদার্থ তথা ফ্যাটি এসিড ও গ্লিসারল দেহে তাপ ও শক্তি উৎপন্ন করে যা জীবের বিভিন্ন কার্যক্রমে প্রত্যক্ষ ভূমিকা রাখে। এ কারণে বলা যায় যে, উদ্দীপকের সরল কণাসমূহ জীবের দেহ গঠন ও বিভিন্ন কার্যক্রমের জন্য আবশ্যক।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · সৃজনশীল
উক্ত সরল কণাসমূহ দেহের গঠন ও কার্যক্রমের জন্য আবশ্যক- বিশ্লেষণ করো।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
